ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০২৩
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে যোগদান

rising sylhet
rising sylhet
সেপ্টেম্বর ২৭, ২০২৩ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ads

বিএনপির জনসভায় রূপগঞ্জ উপজেলার ১০ হাজারেরও বেশি নেতাকর্মী নিয়ে যোগদান করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ফতুল্লার সাইনবোর্ড এলাকার পাসপোর্ট অফিসের সামনে এ জনসভা হয়।

এ সময় দিপু ভূঁইয়া বলেন, আমরা চূড়ান্ত আন্দোলনের দিকে ধাবিত হচ্ছি। তারেক রহমানের নির্দেশ পালন করতে বিএনপির প্রতিটি নেতাকর্মী জীবন বিলিয়ে দিতে প্রস্তুত। এ সরকারের দিন শেষ। তারেক রহমানের হাতেই এ সরকারের পতন ঘটিয়ে আমরা বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো ও বিএনপিকে আবারও ক্ষমতায় আনবো।

বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও সকালেই দিপুর অনুসারী ৩ থেকে ৪ হাজার নেতাকর্মী সমাবেশস্থলে হাজির হয়ে মঞ্চ মাতিয়ে রাখেন।
জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই সাইনবের্ডের আশপাশের এলাকায় জড়ো হতে থাকেন রূপগঞ্জ উপজেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ অন্যান্য অঙ্গ সংগঠনের দিপুর অনুসারি নেতাকর্মীরা। পরে সমাবেশ শুরু হলে দিপু ভূঁইয়ার নেতৃত্বে আরও ১০ হাজার নেতাকর্মীর বিশাল মিছিল নিয়ে সমাবেশে যোগ দেন দিপু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. মঈন খান, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু ও বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।