ঢাকাSunday , 22 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে-ডা. শফিকুর

rising sylhet
rising sylhet
November 22, 2026 5:05 pm
Link Copied!

ads

জাতির প্রয়োজনে জুলাইয়ের যোদ্ধারা আবারও আবাবিল হয়ে ফিরে আসবে বলে মন্তব্য করেছেন জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।ফ্যাসিবাদের পতনে শিশু থেকে শুরু করে তরুণ, বৃদ্ধ-সব বয়সের মানুষ পথে নেমে এসেছিল।রোববার (২২ নভেম্বর) অস্ট্রেলিয়ার এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, দেশজুড়ে যে সন্ত্রাস ও নৈরাজ্য চলছে, তা অচিরেই শেষ হবে।

 

 

 

ফ্যাসিস্ট আওয়ামী লীগের যখন সরকারি ও সন্ত্রাসী বাহিনীর সব ক্ষমতা হাতে ছিল, তখনই তারা দেশে থাকতে পারেনি। এখন আবার দেশে ফিরতে চায়। সেটা কি সম্ভব? আর দেশে যদি আসতেই চান, তবে দেশ ছেড়ে চলে গিয়েছিলেন কেন?তিনি আরও বলেন, যখন দেশের মানুষকে নির্বিচারে গুম ও হত্যা করা হলো, তখন ভালো আওয়ামী লীগের কেউ কথা বললো না কেন? অথচ এখন অনেকে ভালো আওয়ামী লীগ সাজার চেষ্টা করছে। জাতি আপনাদের ভালো করে চিনে নিয়েছে।

 

 

 

আর ভালো সাজার চেষ্টা করবেন না।হ্যাঁ ভোট নিয়ে সরকার সরে এসেছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, কিন্তু বিরোধীদল জনগণকে দেওয়া প্রতিশ্রুতি থেকে সরে আসেনি। দেশের মানুষের দেওয়া হ্যাঁ ভোটের রায় বাস্তবায়নে বিরোধীদল সরকারকে বাধ্য করবে। আর তা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত মাঠে থাকবো।

ads

 

 

 

তিনি আরও বলেন, প্রবাসীরা দেশের জন্য গর্বের। কিন্তু দেশে ফেরার সময় পদে পদে তাদের যে দুর্ভোগ পোহাতে হয়, তা জাতির জন্য লজ্জার বিষয় বলেও মন্তব্য করেন বিরোধীদলীয় নেতা।এছাড়াও জুলাই নিয়ে জামায়াত কখনও ক্রেডিট নেয়নি উল্লেখ করে জামায়াত আমির বলেন, এই আন্দোলন নিয়ে অনেকেই ক্রেডিট নেওয়ার চেষ্টা করে কিন্তু কেউ কল্পনাও করেনি যে, এভাবে সরকারের পতন হতে পারে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।