ঢাকাTuesday , 6 June 2023
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

হাত পাখার কর্মীকে হুমকি ও মারধরে ইসলামী আন্দোলনের নিন্দা

rising sylhet
rising sylhet
June 6, 2023 3:46 pm
Link Copied!

ads

সিলেট নগরীর নোয়াগাঁও এলাকায় গত ৪ জুন রোববার রাতে হাতপাখার পোস্টার ছিড়ে সেখানেই নৌকার পোস্টার লাগানো হয়। এমতাবস্থায় হাত-পাখার কর্মী মোঃ শাহেদ তা দেখতে পেয়ে ভিডিও করায় নৌকার সমর্থকরা জানতে পেরে হাতপাখার প্রার্থী শাহেদের দোকানে গিয়ে তাকে হুমকি দিয়ে মারধর করেন এবং জনসম্মুখে শাহেদকে ক্ষমা চাওয়ান যা নৌকার প্রার্থীরা লাইভ করে থাকেন এই ঘটনাটি শাহেদের দোকানে সিসি ক্যামেরা দেখতে পাওয়া যায়।

মঙ্গলবার (৬ জুন) এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সিলেট নির্বাচন কর্মকর্তা বরাবর অভিযোগপত্র দাখিল করেন পরিচালনা কমিটি। তদন্ত সাপেক্ষ সুষ্ঠ বিচারের দাবি জানিয়েছেন হাত পাখার মেয়র পদপ্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সংগঠন সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সভাপতি আলহাজ্ব নজির আহমদ, মহানগর সভাপতি মুফতি সাঈদ আহমদ, মহানগর সহ-সভাপতি ডা. রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা সহ সভাপতি হযরত মাওলানা আমির উদ্দিন জেলা সেক্রেটারি হাফিজ মাওলানা ইমাদ উদ্দিন।

ads

নেতৃবৃন্দ বলেন নির্বাচন কর্মকর্তা ও প্রশাসন সুস্থ নিরপেক্ষ নির্বাচন করার যে অঙ্গীকার করে থাকেন আসলে নির্বাচনের মাঠে তা দেখতে পাওয়া যাচ্ছে না। যত আইন নিয়ম কানুন সবকিছুই বিরোধী দলের প্রার্থীদের উপর। এ অবস্থায় নির্বাচন পর্যন্ত মাঠে দিকে থাকতে প্রশাসনের প্রতি সুদৃষ্ঠি কামনা করেন নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।