মহানগরীর কোতোয়ালী থানাধীন কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে অসামাজিক কার্যকলাপ করার অভিযোগে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- জমির উদ্দিন (৪৭), মহসিন মিয়া (৩০), ইমেদ মিয়া (২৭), মো. কামাল (২২), রুমা বেগম (২৫) ও সিমা বেগম (২০)।পুলিশ জানায়, সোমবার (২৮ সেপ্টেম্বর) রাত পৌণে ৯টার দিকে মহানগরীর কাজলশাহ এলাকার বাধন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে ৬ জনকে আটক করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার, অতিরিক্ত উপকমিশনার মো. মনজুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।