ঢাকাFriday , 18 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৪ জনকে আ ট ক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন

rising sylhet
rising sylhet
September 18, 2026 6:23 pm
Link Copied!

ads

৪ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন।ব্রাহ্মণবাড়িয়া সদরের কাজীপাড়া থেকে ৪ জনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে তাদেরকে আটক করা হয়।

 

 

 

আটক ব্যক্তিরা হলেন নবীনগর উপজেলার লাউফতেহপুর গ্রামের রাজিব বনিক (৪১), ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শেরপুরের মো. ইয়াছিন বাবু (৩২), কাজীপাড়ার মো. শাহিন সরকার (৪৮) ও মো. রোমান শাহ (৪৭)।এসআরবি-৯ জানায়, বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাজীপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

ads

 

 

 

 

 

এ সময় চারজন পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্থানীয় পর্যায়ে অনলাইন জুয়ার এজেন্ট হিসেবে কাজ করার কথা জানিয়েছে। তারা বিভিন্ন ব্যক্তিকে অনলাইন জুয়ায় উৎসাহিত করত এবং জুয়ার অর্থ সংগ্রহ করে মূল এজেন্টের কাছে পাঠাত বলেও জানায়। এরপর আটককৃতদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত তিনটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

 

 

 

 

এসআরবি-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের ও জব্দ করা আলামত ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এসআরবির গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।