ঢাকাTuesday , 15 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট জব্দ

rising sylhet
rising sylhet
September 15, 2026 6:23 pm
Link Copied!

ads

অভিযান চালিয়ে ৫ হাজার ৭৩০ শলাকা অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত ১১ হাজার ৫০০ শলাকা আকিজ বিড়ি জব্দ করেছে সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট।

 

 

 

কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট, সিলেটের কমিশনার মো. নাজমুল হকের নির্দেশনায় শ্রীমঙ্গল সার্কেলের রাজস্ব কর্মকর্তা আবদুস সালামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সহকারী রাজস্ব কর্মকর্তা মো. হাসান হাওলাদার, ওয়াহিদ মুরাদ ও মু. আ. জলিল অংশ নেন।অভিযানকালে মালিকবিহীন অবস্থায় অবৈধ বিদেশি সিগারেট ও নকল ব্যান্ডরোলযুক্ত আকিজ বিড়িগুলো জব্দ করা হয়।

ads

 

 

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দ পণ্যগুলোর আইনানুগ নিষ্পত্তির কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি আটক পণ্য সরকারি গুদামে জমা দেওয়ার প্রক্রিয়াও চলছে।রাজস্ব ফাঁকি রোধ এবং অবৈধ সিগারেট ও বিড়ির বেচাকেনা বন্ধে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।