ঢাকাWednesday , 27 August 2025
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক রাতে চারটি গরু চুরি

rising sylhet
rising sylhet
August 27, 2025 4:28 pm
Link Copied!

ads

কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের দক্ষিণ ধুপাটিলা গ্রামে পাশাপাশি দু’টি বাড়ি থেকে এক রাতে চারটি গরু চুরি হয়েছে।

মঙ্গলবার দিবাগত রাতে জুবায়েল আহমদ এর একটি গাভি ও মুহিবুর রহমান এর গাভিসহ তিনটি গরু চুরি হয়েছে।

জুবায়েল আহমদ বলেন, আমাদের পালিত গরুগুলো চুরি হওয়ায় আর্থিকভাবে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছি। চারটি গরুর মূল্য প্রায় ২ লক্ষ টাকা হবে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক বলেন, খবর পেয়ে সরেজমিনে দু’টি বাড়িতে গিয়ে বিস্তারিত খবর নেওয়া হয়েছে।

ads

চুরি হওয়া গরু উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বৃষ্টির সময়ে বাড়ির গোয়াল ঘর থেকে জুবায়েল আহমদ এর একটি গাভি ও পার্শ্ববর্তী বাড়ির মুহিবুর রহমান এর বাড়ির গোয়াল ঘর থেকে একটি গাভি, একটি ডেকা বাছুর ও একটি বাছুর চুরি করে নিয়ে যায়। এতে দুই পরিবারের কমপক্ষে দুই লক্ষ টাকা ক্ষতি সাধিত হয়েছে। এছাড়াও গত সপ্তাহে ফুলবাড়ি চা বাগান থেকেও ২টি গরু চুরির ঘটনা ঘটেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।