ঢাকাSaturday , 28 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

৮০তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিএমবিএফের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
November 28, 2026 6:30 pm
Link Copied!

ads

৮০ তম বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় নগরীর জিন্দাবাজারস্থ নজরুল একাডেমিতে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (বিএমবিএফ)-এর সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখার যৌথ উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বাংলদেশ মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট বিভাগীয় সভাপতি ও জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আতাউর রহমানের সভাপতিত্বে ও বিএমবিএফ সিলেট বিভাগীয় সাধারণ সম্পাদক মনোরঞ্জন তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, বিএমবিএফ সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ও জাতীয় সদর দপ্তরের সমাজ কল্যাণ সম্পাদক আলহাজ্ব মনসুর আহমদ লস্কর, সহ-সভাপতি হাজী মো: আনোয়ার হোসেন, সহ-সভাপতি মো: মোছলেহ উদ্দিন, সহ-সভাপতি মীর্জা রেজওয়ান বেগ, যুগ্ম সম্পাদক এডভোকেট মো: সাজ্জাদুর রহমান, মো: খালেদ মিয়া, মহিলা সম্পাদিকা শিরিন চৌধুরী, শিশু কিশোর সম্পাদক ও পরীক্ষা নিয়ন্ত্রক মোছাম্মৎ রুনা সুলতানা, সালিশ বিষয়ক সম্পাদক মো: শফিকুর রহমান, সিলেট মহানগরের সাধারণ সম্পাদক সায়েম আহমদ, সিলেট বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক মো: ইউসুফ সেলু, সাহেদা বেগম, জাওয়ারুন্নেসা প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানবাধিকার প্রতিষ্ঠা ও সুরক্ষায় নতুন প্রজন্মকে সচেতন করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিশু-কিশোরদের মধ্যে মানবিক মূল্যবোধ, সহমর্মিতা, ন্যায়বিচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জাগ্রত করতে এ ধরনের সৃজনশীল আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিত্রাঙ্কনের মাধ্যমে শিশুরা তাদের চিন্তা, কল্পনা ও মানবিক অনুভূতি প্রকাশের সুযোগ পায়। তারা আরও বলেন, মানবাধিকার শুধু একটি দিবস পালনের বিষয় নয়, বরং এটি মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে জড়িত একটি মৌলিক অধিকার। সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার সম্পর্কে সচেতনতা তৈরি করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। বিশেষ করে শিশুদের অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

ads

আয়োজক সংগঠনের পক্ষ থেকে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী, অভিভাবক ও আমন্ত্রিত সুধীজনদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশু-কিশোররা বিভিন্ন বিষয়ভিত্তিক ছবি এঁকে তাদের সৃজনশীল প্রতিভা তুলে ধরে। আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।