ঢাকাWednesday , 25 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

অসুস্থ আলহাজ্ব আব্দুল মতিনের শয্যাপাশে সদর দক্ষিণ নাগরিক কমিটি’র নেতৃবৃন্দ

rising sylhet
rising sylhet
November 25, 2026 8:30 pm
Link Copied!

ads

সিলেটের সদর দক্ষিণ এলাকার ন্যায়সংগত দাবি আদায় ও সুষম উন্নয়ন তরান্বিত করার লক্ষ্যে গঠিত অরাজনৈতিক সংগঠন ‘সদর দক্ষিণ নাগরিক কমিটি, সিলেট’র বর্তমান আহবায়ক কমিটির সিনিয়র সদস্য, সাবেক কার্যকরী কমিটির অন্যতম সহ-সভাপতি, জালালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও নিবেদিতপ্রাণ সমাজসেবী, দীর্ঘদিন থেকে অসুস্থ আলহাজ্ব মোঃ আব্দুল মতিন-এর রোগমুক্তি কামনা করেছেন নাগরিক কমিটির নেতৃবৃন্দ।

 

 

 

গতকাল রাতে অসুস্থ আলহাজ্ব মোঃ আব্দুল মতিনকে দেখতে দক্ষিণ সুরমা উপজেলার জালালপুর ইউনিয়নের কাদিপুরস্থ তাঁর বাসভবনে গিয়ে নেতৃবৃন্দ এ প্রত্যাশা করেন।

 

 

সংগঠনের আহবায়ক বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব আব্দুল আহাদ ও সদস্য সচিব চঞ্চল মাহমুদ ফুলর’র সমন্বয়ে দর্শনার্থী দলে ছিলেন আহবায়ক কমিটির সিনিয়র সদস্য হাজী ফরিদুর রহমান, জাহাঙ্গীর খান, শেখ মোঃ লায়েক মিয়া, দিলোয়ার হোসেন রানা, মোঃ ছয়ফুল আলম, নিমার আলী প্রমুখ।

ads

 

 

উল্লেখ্য, হৃদরোগসহ বার্ধক্যজনিত নানা ব্যাধিতে আক্রান্ত হয়ে আলহাজ্ব মোঃ আব্দুল মতিন সম্প্রতি বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্বাবধানে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অবস্থার কিছুটা উন্নতি হলে সম্প্রতি তিনি বাড়িতে ফিরে আসেন। তবে এখনও তিনি শয্যাশায়ী। খবর পেয়ে নাগরিক কমিটির নেতৃবৃন্দ তাঁকে দেখতে যান এবং তাঁর চিকিৎসার খোঁজ-খবর নেন।

 

 

আলহাজ্ব মোঃ আব্দুল মতিন নাগরিক কমিটি’র নেতৃবৃন্দকে কাছে পেয়ে সন্তোষ প্রকাশ করেন এবং তাঁদের মাধ্যমে তাঁর সুস্থতার জন্য সিলেটবাসীর কাছে দোয়া কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।