ঢাকাSaturday , 31 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এইচএসসিতে স্কলার্সহোম মেজরটিলা কলেজের পাসের হার ৯৫.৩৩ শতাংশ

rising sylhet
rising sylhet
October 31, 2026 5:49 pm
Link Copied!

ads

স্কলার্সহোম মেজরটিলা কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় ৯৫ দশমিক ৩৩ শতাংশ পাসের হার অর্জন করেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে ৩০০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছে ২৮৬ জন। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১০১ জন জিপিএ-৪ থেকে ৫-এর নিচে এবং ১৮৪ জন জিপিএ-৪-এর নিচে নম্বর পেয়েছে। বিভাগভিত্তিক ফলাফলে বিজ্ঞান বিভাগের বাংলা ভার্সনে পাসের হার ৯৬ দশমিক ৫ শতাংশ, ইংরেজি ভার্সনে ৮৮ দশমিক ৫ শতাংশ, মানবিক বিভাগে ৯৫ শতাংশ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৯৫ দশমিক ৫ শতাংশ।

এবারের ফলাফলে উল্লেখযোগ্য বিষয় হলো, অনুত্তীর্ণ ১৪ জন শিক্ষার্থীর কেউই একাধিক বিষয়ে অকৃতকার্য হয়নি। এ অবস্থায় শিক্ষার্থীদের দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেছেন কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক।

ফলাফল প্রকাশের পরপরই তিনি বিভাগীয় প্রধান ও বিষয়ভিত্তিক শিক্ষকদের নিয়ে জরুরি পর্যালোচনা সভা করেন। সভায় শিক্ষার্থীদের একাডেমিক ট্রান্সক্রিপ্ট পৃথকভাবে বিশ্লেষণ করে ফলাফলের দুর্বল দিকগুলো চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি সংশ্লিষ্ট শিক্ষকদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন অধ্যক্ষ।

কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেন, শিক্ষার্থীদের নিয়মিত পাঠদান, ধারাবাহিক মূল্যায়ন, বিশেষ ক্লাস, মডেল টেস্ট এবং অভিভাবকদের সঙ্গে নিবিড় যোগাযোগের মাধ্যমে বছরজুড়ে শিক্ষার মানোন্নয়নে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ ফলাফল অর্জিত হয়েছে।

ads

তিনি আরও বলেন, আমরা এ ফলাফলে পুরোপুরি সন্তুষ্ট নই। ফলাফলের বিস্তারিত পর্যালোচনা করে শিক্ষার্থীদের দুর্বলতার মূল কারণগুলো চিহ্নিত করা হবে। অনুত্তীর্ণ শিক্ষার্থীদের বিশেষ প্রস্তুতির আওতায় এনে আগামী এক মাসের মধ্যে অনুষ্ঠেয় পরবর্তী পরীক্ষায় শতভাগ পাস নিশ্চিত করতে আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালাব, ইনশাআল্লাহ।

শিক্ষার মানোন্নয়নে কলেজের অঙ্গীকার তুলে ধরে অধ্যক্ষ বলেন, আমাদের লক্ষ্য শুধু পরীক্ষায় উত্তীর্ণ হওয়া নয়; বরং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ ঘটানো। এবারের ফলাফল থেকে শিক্ষা নিয়ে দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।

তিনি ফলাফলে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং তাঁদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের আরও ভালো ফলাফল অর্জনে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।