ঢাকাTuesday , 27 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এনায়েত উল্লাাহ আব্বাসী’র মানহানিকর বক্তব্য ও সাংবাদিক হ ত্যা র প্রতিবাদে সিসকপ’র মানব ব ন্ধ ন

rising sylhet
rising sylhet
October 27, 2026 9:34 pm
Link Copied!

ads

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদরাসায় বার্ষিক ওয়াজ মাহফিলের বক্তা এনায়েত উল্লাহ আব্বাসী সাংবাদিকদের নিয়ে অশালীন  বক্তব্য এবং নেত্রকোনার সাংবাদিক আলিফ হত্যা ও দোয়ারা  বাজার’র সাংবাদিক আব্দুল মোতালিব ভু্ঁইয়ার ওপর হামলার প্রতিবাদে সিলেটে বিশাল মানববন্ধন অনুষ্টিত হয়েছে।
‎
‎মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল সাড়ে ৪ টায়  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এ  মানববন্ধন অনুষ্ঠিত হয়।
‎
‎সিলেট সাংবাদিক কল্যাণ পরিষদ (সিসকপ) আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সুনির্মল সেন। সংগঠনের সাধারণ সম্পাদক দৈনিক সোনালী সিলেট এর বার্তা সম্পাদক কামরুল হাসান জুলহাস এর পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক বাংলাদশ সমাচার এর সিলেট ব্যুরোচীফ মোশাররফ হোসেন খান অমিত, দৈনিক কাজিরবাজার এর বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী,  সাপ্তাহিক বিশ্বমিডিয়ার সিলেট ব্যুরোচীফ আলমগীর হোসেন শাহীন, দৈনিক বাংলার মুক্তাঙ্গনের তুষার চৌধুরী, দৈনিক বিকাল বার্তার সিলেট ব্যুরোচীফ আব্দুল আলিম রানা, দৈনিক প্রলয়ের সিলেট প্রতিনিধি আব্দুর রাজ্জাক শাওন,বিশ্বমিডিয়ার  প্রতিনিধি জয়দ্বীপ চক্রবর্তী, সিলেট বুলেটিন এর সম্পাদক ও জাতীয় দৈনিক আইন বার্তার সিলেট প্রতিনিধি নিজাম উদ্দিন, সাপ্তাহিক অপরাধ বিচিত্রার প্রতিনিধি মঈন উদ্দিন, দৈনিক প্রভাত বেলার মাল্টিমিডিয়া রিপোর্টার মো: ফখর উদ্দিন, দৈনিক নাগরিক ভাবনার তৌফিকুর রহমান হাবিব, কবি কামাল আহমদ, দৈনিক সোনালী সিলেট এর শাহিন আহমদ, আব্দুল ওয়াহিদ,  সাংবাদিক মিজানুর রহমান, উজ্জল আহমদ,জুলাই যোদ্ধা আব্দুশ শহীদ খান প্রমূখ।
‎
‎মানববন্ধনে সাংবাদিক নেতারা ক্ষোভ প্রকাশ বলেন, ওয়াজ মাহফিলের বক্তা  এনায়েত উল্লাহ আব্বাসী’র মতো সম্মানীত ব্যক্তি সাংবাদিকদের নিয়ে কটুক্তি করায় সাংবাদিক সমাজ ক্ষুদ্ধ ও মর্মাহত হয়েছে । তারা  আগামী ২৪ ঘন্টার মধ্যে তার বক্তব্য প্রত্যাহার করে নি:শর্ত ক্ষমা চাওয়ার আহবান জানান।
‎
‎
‎সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, পেশাগত দায়িত্ব পালনে বাধা ও হয়রানি বন্ধ করা এবং সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও মানববন্ধনে তুলে ধরেন।
‎
‎
‎

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।