দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থেকে মিছিলের প্রস্তুতিকালে ছাত্রলীগের ৩০ নেতাকর্মীকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে তাদের আটক করে মোগলাবাজার থানাপুলিশ।
থানার ওসি (তদন্ত) মো. এরশাদুল হক ভূঁইয়া জানান, অন্তত ৪টি হাইয়েস গাড়িতে করে কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মী মোগলাবাজার থানা এলাকায় পৌঁছে মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অন্তত ২টি হায়েস গাড়িসহ ২০ নেতাকর্মীকে আটক করতে সক্ষম হয়।
তিনি জানান, এসময় আরও দুটি হায়েস গাড়ি পালিয়ে যেতে সক্ষম হয়েছে। ওই গাডিগুলোতে অন্তত আরও ১৫ থেকে ২০ জন নেতাকর্মী থাকতে পারে বলে ধারনা তাদের।তিনি জানান, এ ব্যাপারে মামলা দায়েরসহ পরবর্তী আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।