ঢাকাSaturday , 19 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দরজা ভেঙে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে মারধর করে ডা কা তি

rising sylhet
rising sylhet
September 19, 2026 10:14 pm
Link Copied!

ads

জকিগঞ্জে গভীর রাতে ঘরের দরজা ভেঙে ঢুকে এক গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তানকে হাত-পা বেঁধে মারধর করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় ডাকাতরা ওই বাড়ি থেকে প্রায় ৪/৫ ভরি স্বর্ণালঙ্কার, নগদ ২২ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।

 

 

 

শুক্রবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার ৬ নম্বর সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের মৃত আব্দুল হান্নানের বসতবাড়িতে এ ঘটনা ঘটে।স্থানীয় ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, গভীর রাতে একদল সশস্ত্র ডাকাত বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে।

ads

 

 

 

 

 

এ সময় ঘরে গৃহকর্ত্রী ও তাঁর তিন সন্তান ছিলেন। ডাকাতরা তাঁদের জিম্মি করে হাত-পা বেঁধে মারধর করে। পরে ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়।ঘটনার খবর পেয়ে রাতেই জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক ঘটনাস্থল পরিদর্শন করেন।শনিবার সকালে পুলিশের একটি বিশেষ তদন্ত দল ঘটনাস্থলে গিয়ে বাড়িটি পরিদর্শন করে এবং বিভিন্ন আলামত সংগ্রহ করে।

 

 

 

 

এ বিষয়ে জকিগঞ্জ থানার ওসি মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ডাকাতির ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।