ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নির্দেশ দিলেই বাজার দেখে লেনদেন করবে এআই

rising sylhet
rising sylhet
October 7, 2026 12:53 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- ক্রিপ্টোকারেন্সির বাজার পর্যবেক্ষণ করে ব্যবহারকারীর নির্ধারিত শর্ত পূরণ হলে স্বয়ংক্রিয়ভাবে লেনদেন করতে পারবে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। এমন সুবিধা নিয়ে আইফোনের আইওএস প্ল্যাটফর্মে পরীক্ষামূলকভাবে ‘ভার্চুয়ালস অ্যাপ’ চালু করেছে ভার্চুয়ালস প্রোটোকল।

বর্তমানে আমন্ত্রিত কিছু ব্যবহারকারী অ্যাপটি ব্যবহারের সুযোগ পাচ্ছেন। প্রতিষ্ঠানটির দাবি, অ্যাপের এআই ব্যবহারকারীর ডিজিটাল মুদ্রার ওয়ালেট পরিচালনায় সহায়তা করতে পারবে।

এ ক্ষেত্রে ব্যবহারকারী আগে থেকেই নির্ধারণ করে দিতে পারবেন কত অর্থ ব্যবহার করা যাবে, কী ধরনের পরিস্থিতিতে লেনদেন হবে এবং এআইকে কী পরিমাণ অনুমতি দেওয়া হবে। ফলে শুধু বাজারের তথ্য বা বিনিয়োগসংক্রান্ত পরামর্শ দেওয়ার পরিবর্তে এআই নিজেই নির্দিষ্ট নিয়ম অনুযায়ী বাজার পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় লেনদেন শুরু করতে পারবে।

উদাহরণ হিসেবে বলা হয়েছে, পাঁচ মিনিটের মধ্যে ইথারের দাম ২ শতাংশ পরিবর্তন হলে এক হাজার ডলারের লেনদেন শুরু করার নির্দেশ এআইকে দেওয়া যেতে পারে। সাধারণ ভাষায় দেওয়া এমন নির্দেশকে এআই নির্দিষ্ট ট্রেডিং নিয়মে রূপান্তর করবে।

ভার্চুয়ালসের দাবি, কিছু ব্যবহারকারী সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্টের তথ্য কাজে লাগিয়েও স্বয়ংক্রিয় লেনদেনের ব্যবস্থা করেছেন। পুরো প্রক্রিয়ায় তথ্য অনুসন্ধান, বাজার বিশ্লেষণ ও লেনদেনের নির্দেশ সবকিছু চ্যাটের মাধ্যমে পরিচালনা করা সম্ভব হবে।

এমনকি দলীয় চ্যাটে বন্ধুদের সঙ্গে বিনিয়োগ নিয়ে আলোচনা করার সময়ও ব্যক্তিগত এআইকে বাজার গবেষণা কিংবা নির্ধারিত শর্ত অনুযায়ী লেনদেনের নির্দেশ দেওয়া যাবে।

ads

আবারও খুলছে সিলেট নগরীর জালালাবাদ পার্ক

এর আগে অন্যান্য প্রতিষ্ঠানও এ ধরনের প্রযুক্তি নিয়ে কাজ শুরু করেছে। বিন্যান্স এমন একটি ব্যবস্থা চালু করেছে, যার মাধ্যমে নির্দিষ্ট এআই অ্যাপ বাজারসংক্রান্ত তথ্য সংগ্রহ ও লেনদেনের সুবিধা পেতে পারে। তবে ব্যবহারকারীর অনুমতির সীমার বাইরে গিয়ে অর্থ স্থানান্তর করার সুযোগ রাখা হয়নি।

এদিকে রেভলুট এক্সের সঙ্গে বাইরের প্রতিষ্ঠানের এআই সহকারী ব্যবহারের ক্ষেত্রেও প্রতিটি লেনদেনের আগে ব্যবহারকারীর অনুমোদন নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।

সিলেটের ১৫ হাইস্কুল সরকারিকরণের সুপারিশ

প্রযুক্তি খাতে এ ধরনের উদ্যোগ এআইকে শুধু তথ্য সরবরাহকারী সহকারী থেকে সরাসরি আর্থিক কর্মকাণ্ড পরিচালনাকারী ব্যবস্থায় পরিণত করার নতুন সম্ভাবনা তৈরি করছে। তবে স্বয়ংক্রিয় লেনদেনের ক্ষেত্রে ব্যবহারকারীর অনুমতি, অর্থের সীমা ও ঝুঁকি নিয়ন্ত্রণের বিষয়গুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।