ঢাকাWednesday , 7 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

পুলিশের বিশেষ অ ভি যা নে ৬১ জনকে আ ট ক

rising sylhet
rising sylhet
October 7, 2026 4:46 pm
Link Copied!

ads

এসএমপি পুলিশের বিশেষ অভিযানে ৬১ জনকে আটক করা হয়েছে। নগরের অপরাধ দমন, কিশোর গ্যাংয়ের তৎপরতা রোধ ও মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

 

পুলিশ জানায়, মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা থেকে বুধবার (৭ অক্টোবর) রাত সাড়ে ১২টা পর্যন্ত এ অভিযান চলে। এ সময় নগরের ধোপাদিঘির পাড় ওয়াকওয়ে, মাছিমপুর, উপশহরসহ বিভিন্ন এলাকা থেকে সবচেয়ে বেশি ১৮ জনকে আটক করা হয়েছে কোতোয়ালি মডেল থানা এলাকায়।

ads

 

 

এছাড়া শাহপরাণ (রহ.) থানায় ১২, এয়ারপোর্ট থানায় ১১, দক্ষিণ সুরমা থানায় ৮, জালালাবাদ থানায় ৭ এবং মোগলাবাজার থানায় ৫ জন আটক করা হয়।সিলেট মহানগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে এসএমপি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।