ঢাকাTuesday , 22 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

প্রেমিক-প্রেমিকা জুটিকে গ্রে ফ তা র করেছে পুলিশ

rising sylhet
rising sylhet
September 22, 2026 8:49 pm
Link Copied!

ads

প্রেমিক-প্রেমিকা জুটিকে গ্রেফতার করেছে পুলিশ। সিলেটে সাইবার মামলায় প্রেমিক-প্রেমিকা জুটিকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। সোমবার (২১ সেপ্টেম্বর) সিলেটে দায়ের করা একটি সাইবার মামলার তদন্তে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃত দুইজন সুনামগঞ্জের দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের সজনপুর গ্রামের নগেন্দ্র সরকারের ছেলে পিকলু সরকার (৩০) ও খাঘাউড়া গ্রামের রমা তালুকদারের মেয়ে তুষ্টি তালুকদার (২৮)।

 

 

 

 

মামলার নথি সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ১৮, ২৫ ও ২৭ ধারায় মামলা দায়ের করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিদের নামে থাকা ফেসবুক আইডি থেকে ভুক্তভোগীর ছবি সংগ্রহ করা হয়। পরে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করে ছবিটি বিকৃত ও কুরুচিপূর্ণভাবে সম্পাদনা করা হয়।

ads

 

 

 

 

 

অভিযোগ অনুযায়ী, সম্পাদিত ছবিটি পিকলু সরকারের সঙ্গে যুক্ত করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়। পরে ওই ছবি ও ভিডিও ভুক্তভোগীর স্বামী এবং পরিবারের সদস্যদের মোবাইল ফোনেও পাঠানো হয়। ঘটনার পর ভুক্তভোগী আইনগত ব্যবস্থা নিলে মামলাটির তদন্তের দায়িত্ব পায় পিবিআই সিলেট।এরপর তদন্তে পাওয়া তথ্য-প্রমাণের ভিত্তিতে পিকলু সরকার ও তুষ্টি তালুকদারকে গ্রেফতার করা হয়। পরে তাদের আদালতে হাজির করা হলে পিকলু সরকার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

 

 

 

 

আদালত তার জবানবন্দি গ্রহণ করে মামলার তদন্ত অব্যাহত রাখার নির্দেশ দিয়েছেন।এদিকে তদন্ত সংশ্লিষ্টরা জানান, মামলার সঙ্গে সংশ্লিষ্ট ইলেকট্রনিক ও ডিজিটাল ডিভাইসের ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি ঘটনায় কার কী ধরনের সম্পৃক্ততা রয়েছে, তা যাচাইয়ে অন্যান্য তথ্য-প্রমাণও পরীক্ষা করা হচ্ছে। তদন্ত শেষ হওয়ার পর আদালতে প্রতিবেদন দাখিল করা হবে জানিয়েছে পিবিআই।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।