বাহার উদ্দিন গ্রেফতার।গোলাপগঞ্জে উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের বাহার উদ্দিন (৫৮) নামে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করে পুলিশ।
সোমবার বিকেলে উপজেলার বাগীরঘাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।তিনি বাগীরঘাট গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে।জানা যায়, সামাজিক যোগাযোগমাধ্যমে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন বৈঠকের ছড়িয়ে পড়া ছবিতে বাহার উদ্দিনের উপস্থিতি ছিল। এনিয়ে এলাকায় শুরু হয় সমালোচনা।
পুলিশ জানায়, বাহার উদ্দিন থানায় দায়ের করা বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভূক্ত আসামী ছাড়াও ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর দায়ের করা বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মামলার তদন্তেও তাকে সন্দেহভাজন আসামী হিসেবে উল্লেখ করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।