ঢাকাMonday , 23 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির বাড়িতে হা ম লা

rising sylhet
rising sylhet
November 23, 2026 5:03 pm
Link Copied!

ads

 সোনারগাঁ উপজেলা মৎস্যজীবী দলের সাবেক সাধারণ সম্পাদক সামির হোসেনের বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ছাত্রলীগের জামপুর ইউনিয়ন শাখার সভাপতি প্রার্থী তায়েব শিকদারের বিরুদ্ধে। সামিরের ব্যবসাপ্রতিষ্ঠানেও ভাঙচুরের অভিযোগ রয়েছে।

 

 

 

 

তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।রোববার (২২ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার জামপুর ইউনিয়নের পাকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে তায়েব শিকদার পাকুন্ডা গ্রামে নিজের বাড়িতে যান। খবর পেয়ে সামির পুলিশ ডেকে তাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেন।

 

 

 

 

পুলিশের উপস্থিতি টের পেয়ে তায়েব সেখান থেকে চলে যান। পরে তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দেন। স্থানীয় সূত্রের দাবি, এ ঘটনার জেরে সন্ধ্যায় তায়েবের নেতৃত্বে কয়েকজন মোটরসাইকেলে করে সামিরের বাড়িতে যান। সেখানে সামিরের মাকে গালিগালাজ ও দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার পর তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়।সামির হোসেনের অভিযোগ, তায়েব শিকদারের নেতৃত্বে সাকিব হোসেন তার বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড গুলি ছোড়েন। তার ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর এবং বাবা-মাকে হুমকি দেওয়া হয়েছে। এর আগেও একবার তার ওপর গুলি চালানো হয়েছিল বলে জানান সামির। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।

ads

 

 

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ আব্দুল বারিক বলেন, গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।