ঢাকাThursday , 12 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন

rising sylhet
rising sylhet
November 12, 2026 5:40 pm
Link Copied!

ads

বিপুল উৎসাহ-উদ্দীপনা, সৌহার্দ্য ও উৎসবমুখর পরিবেশে যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনের (অভভরষরধঃবফ নু ঔধষধষধনধফ অংংড়পরধঃরড়হ উযধশধ) দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ নভেম্বর) পূর্ব লন্ডনের গ্র্যান্ড রসই রেস্টুরেন্টে আয়োজিত এ সভায় সংগঠনের সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক শুভানুধ্যায়ীর উপস্থিতিতে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়।

 

 

 

 

সংগঠনের সভাপতি ড. শাহনুর খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক জিল্লু। শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সংগঠনের সহ-সভাপতি আনোয়ার আলী। সভায় সংগঠনের বিগত সময়ের কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি আয়-ব্যয়ের বিস্তারিত হিসাব উপস্থাপন করেন কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মজনু।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে অনুষ্ঠিত হয় দ্বিবার্ষিক নির্বাচন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন প্রফেসর শাহগীর বখত ফারুক, বশির আহমেদ বি ই এম এবং মোহাম্মদ মুজিবুর রহমান। অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ নির্বাচনে সংগঠনের সদস্যদের পাশাপাশি কমিউনিটির বিশিষ্টজনেরা উপস্থিত থেকে নির্বাচন প্রক্রিয়াকে প্রাণবন্ত করে তোলেন।

 

 

 

নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান। জালালাবাদ সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আমিনুল হক এবং কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী মজনু। তাঁদের নেতৃত্বে মোট ৫৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

 

 

 

নির্বাচন-পরবর্তী অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক লিডার হেলাল আব্বাস, ক্যামডেন কাউন্সিলের সাবেক মেয়র সামান্থা ইসলাম, বাংলাদেশ সেন্টারের সাধারণ সম্পাদক তোফাজ্জল মিয়া, সাবেক কাউন্সিলর মামুনুর রশিদ, সাবেক কাউন্সিলর শামসুল ইসলাম সেলিম, আলহাজ্ব হারুন মিয়া সিআইপি, সহসভাপতি গাজীউর রহমান গাজী, মোঃ দেলওয়ার হোসেন, ময়নুল হক, তারাউল ইসলাম, ডক্টর রোয়াব উদ্দিন, সাবেক কাউন্সিলার আব্দুর রকিব, ফিরুজুল হক, সেলিম সর্দার, শাহরিয়ার আহমেদ সুমন, মোহাম্মদ সিদ্দিকুর রহমান, ডক্টর রেজাউল হায়দার রাজু সহ কমিউনিটির আরও অনেকে।

 

 

বক্তারা তাঁদের বক্তব্যে যুক্তরাজ্যে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর ঐতিহ্যবাহী এ সংগঠনের দীর্ঘ পথচলা, গৌরবময় ইতিহাস এবং প্রবাসে কমিউনিটির ঐক্য ও কল্যাণে এর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেন। একই সঙ্গে নবনির্বাচিত নেতৃত্বের প্রতি সংগঠনের ঐতিহ্য ও সুনাম অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে আরও গতিশীল, সুসংগঠিত ও জনকল্যাণমুখী ভূমিকা পালনের আহ্বান জানান।

ads

 

 

 

নবনির্বাচিত নেতৃবৃন্দ তাঁদের প্রতিক্রিয়ায় বলেন, ১৯৪৮ সালে ঢাকায় প্রতিষ্ঠিত বৃহত্তর সিলেটবাসীর এই ঐতিহ্যবাহী সংগঠনের ইতিহাস, ঐতিহ্য ও মর্যাদা প্রবাসের মাটিতে আরও সমুন্নত রাখাই তাঁদের অন্যতম প্রধান অঙ্গীকার। বৃহত্তর সিলেটবাসীর মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি একটি আন্তরিক, সৌহার্দ্যপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশে সংগঠনের কার্যক্রম পরিচালনা করতে তাঁরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাবেন।

 

 

 

তাঁরা আরও বলেন, সকলের সম্মিলিত সহযোগিতা, পরামর্শ ও অংশগ্রহণের মধ্য দিয়ে যুক্তরাজ্য জালালাবাদ এসোসিয়েশনকে আরও শক্তিশালী, কার্যকর ও প্রবাসী সিলেটবাসীর আস্থার প্রতীকে পরিণত করাই হবে নতুন কমিটির মূল লক্ষ্য।

 

 

 

নবনির্বাচিত কমিটির এই যাত্রা সংগঠনের গৌরবময় ইতিহাস ও ঐতিহ্যের ধারাবাহিকতায় নতুন সম্ভাবনা, নতুন উদ্যম এবং সম্মিলিত অগ্রযাত্রার সূচনা করবে এমন প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত অতিথি ও শুভানুধ্যায়ীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।