ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ অনুষ্ঠিত

rising sylhet
rising sylhet
September 25, 2026 10:35 pm
Link Copied!

ads

সিলেটে বৃক্ষপ্রেমী ও ছাদবাগানীদের ‘গেট টুগেদার ও বৃক্ষ বিতরণ’ অনুষ্ঠিত হয়েছে।

২৫ সেপ্টেম্বর, শুক্রবার বিকেলে নগরীর শাহজালাল উপশহর অভিজাত এলাকায় অবস্থিত শাহজালাল উপশহর একাডেমি প্রাঙ্গণে ফেসবুকভিত্তিক সংগঠন ‘সিলেটের ছাদ কৃষি’ এ অনুষ্ঠানের আয়োজন করে।

সিলেট নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আগত বৃক্ষপ্রেমী ও ছাদবাগানিরা অনুষ্ঠানে অংশ নেন। পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময় এবং বৃক্ষপ্রেমীদের মধ্যে সম্প্রীতি ও সহযোগিতা আরও জোরদার করার লক্ষ্যে এ আয়োজন করা হয়।

গ্রুপের প্রতিষ্ঠাতা এডমিন ও শাহজালাল উপশহর একাডেমির প্রধান শিক্ষক মো. রিয়াজুর রহমানের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। তিনি ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের বিভিন্ন কার্যক্রম, বৃক্ষরোপণ ও বৃক্ষ বিতরণসহ পরিবেশবান্ধব কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ‘সিলেটের ছাদ কৃষি’ গ্রুপের এডমিন-মডারেটর প্যানেলের সভাপতি মো: বদরুল আলম। প্রধান অতিথি হিসেবে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মাসুদ রানা সাহেবের উপস্থিত থাকার কথা থাকলেও অফিসিয়াল সমস্যার কারণে যোগ দিতে না পারায় ভার্চুয়ালি দুঃখ প্রকাশ করেন এবং এডমিন মডারেটর প্যানেলকে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য উৎসাহিত করেন।

ads

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপশহর এলাকার শিক্ষানুরাগী ও শাহজালাল উপশহর একাডেমির ম্যানেজিং কমিটির সদস্য চৌধুরী হেলাল আহমদ, তিনি তার বক্তব্যে বলেন, সবুজ প্রেমীদের এ ধরনের মিলনমেলা সিলেটকে সবুজায়ন করতে বিশেষ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠান পরিচালনা করেন এডমিন শহিদুল ইসলাম ও মডারেটর নাসরিন আক্তার। এ সময় উপস্থিত ছিলেন এডমিন জুহেলী আক্তার জুলি, সাইদুল হক, নাসরিন ফেরদৌস চৌধুরী ও মডারেটর আরিফুর রহমান আরিফ, সেবিকা দাস, রাশেদ আহমদ এবং ছয়ফুল আলম রাজ্জাকসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ঢাকা থেকে এসে অনুষ্ঠানে যোগদানকরা বৃক্ষপ্রেমী নাসরিন ফেরদৌস চৌধুরীর অংশগ্রহণ। শুধু এই মিলনমেলায় যোগ দিতে তার ঢাকা থেকে সিলেটে আসা এবং অনুষ্ঠান শেষ করে চলে যাওয়ার বিষয়টি উপস্থিত বৃক্ষপ্রেমীদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করে।

আয়োজকরা জানান, ‘সিলেটের ছাদ কৃষি’ শুধু ছাদবাগানিদের একটি অনলাইন প্ল্যাটফর্ম নয়; বরং বৃক্ষপ্রেমীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, গাছের চারা বিনিময় ও বিতরণ এবং পরিবেশবান্ধব কর্মকাণ্ডে উৎসাহিত করার একটি সহযোগিতামূলক উদ্যোগ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নগরবাসীর মধ্যে বৃক্ষরোপণ ও সবুজায়নের প্রতি আগ্রহ আরও বাড়বে বলে তারা আশা প্রকাশ করেন। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশে বৃক্ষপ্রেমীদের পারস্পরিক মতবিনিময় ও ছবি তোলার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।