ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি:মাদক ও চোরাচালান পণ্য উদ্ধার, চোরাই পণ্য উদ্ধার এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অবদান রাখায় সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে সম্মাননা পেয়েছেন ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।
সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন তাকে সম্মাননা স্মারক প্রদান করেন।
মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা, চোরাই পণ্য উদ্ধার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা দেওয়া হয়।
এ সম্মাননা ছাতক থানা পুলিশের চলমান কার্যক্রমে আরও উৎসাহ ও উদ্দীপনা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।