ঢাকাMonday , 12 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

স্ত্রীর ছবি তোলার প্রতিবাদে, সিলেটের কাস্টঘরে ছু রি কা ঘা তে যুবক নি হ ত

rising sylhet
rising sylhet
October 12, 2026 3:53 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেট নগরের কাস্টঘর এলাকায় স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করাকে কেন্দ্র করে হৃদয় কুমার হরিজন (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (১১ অক্টোবর) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

মালয়েশিয়ায় আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম সিলেটের হিরা

নিহত হৃদয় কুমার হরিজন কাস্টঘর সুইপার কলোনির বাসিন্দা। তিনি সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তাঁর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার রাতে আমিন নামের এক যুবক হৃদয়ের স্ত্রী পিংকী রানীর ছবি তুলছিলেন। বিষয়টি দেখে হৃদয় প্রতিবাদ করলে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আমিন ফোন করে আরও কয়েকজনকে ডেকে আনেন। পরে হৃদয়কে ছুরিকাঘাত করে তাঁরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ads

নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন অভিযোগ করেন, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে বিরোধের জেরে তাঁর ভাইকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আমিনসহ কয়েকজন জড়িত বলে দাবি করেন তিনি।

রাইজিং সিলেট-এর প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেন মিঠু বাইক দুর্ঘটনায় আহত

সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির জানান, হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। ছবি তোলাকে কেন্দ্র করে হত্যার ঘটনা ঘটেছে বলে নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।