ঢাকাMonday , 6 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ইউনূসসহ ২৪ উপদেষ্টার বি রু দ্ধে তদন্ত-দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ

rising sylhet
rising sylhet
April 6, 2026 5:46 pm
Link Copied!

ads

ইউনূসসহ ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত-দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ। হামের টিকা নিয়ে ‘অশুভ কর্মকাণ্ডে’ জড়িত থাকার অভিযোগে সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ অন্তর্বর্তী সরকারের ২৪ উপদেষ্টার বিরুদ্ধে তদন্ত ও তাঁদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আইনি নোটিশ দেওয়া হয়েছে। সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম এই আইনি নোটিশ পাঠান।

 

 

 

এতে অভিযোগ করা হয়েছে, হামে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে এবং অগণিত শিশু ও সাধারণ নাগরিক হাসপাতালে ভর্তি আছে। হামের মতো টিকাকরণের ব্যবস্থাকে রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে বেসরকারি খাতে দেওয়ার অশুভ ও অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করে তদন্তের দাবি জানানো হয় এই নোটিশে।এতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছাড়াও সাবেক প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের বিরুদ্ধেও ব্যবস্থা চাওয়া হয়েছে। নোটিশটি পাঠানো হয়েছে মন্ত্রিপরিষদ সচিব, স্বাস্থ্যসচিব, স্বরাষ্ট্রসচিবসহ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের অন্যান্য সচিবদের কাছে।

ads

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।