ঢাকাMonday , 27 April 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন

rising sylhet
rising sylhet
April 27, 2026 4:43 pm
Link Copied!

ads

উচ্চগতির ব্রডব্যান্ড সেবা আরও সহজলভ্য করতে নতুন শুল্ক কাঠামো অনুমোদন করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ।সোমবার (২৭ এপ্রিল) বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ নতুন ট্যারিফ পরিকল্পনা চূড়ান্ত করা হয়।

ads

 

 

এক দেশ, এক রেট’ নীতিমালার আলোকে ৫ এমবিপিএস থেকে ৪০ এমবিপিএস পর্যন্ত ব্যান্ডউইডথের আনুপাতিক সমন্বয়ের ভিত্তিতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিটিআরসি।সংস্থাটি জানায়, গ্রাহক পর্যায়ে সেবার মান নিশ্চিতের শর্তে স্যাম অনলাইনকে ৩০ এমবিপিএস থেকে ২৫০ এমবিপিএস পর্যন্ত বিভিন্ন প্যাকেজ পরিচালনার অনুমতি দেওয়া হয়েছে।নতুন তালিকা অনুযায়ী, ৩০ এমবিপিএস গতির ইন্টারনেটের মাসিক সর্বোচ্চ মূল্য ৫০০ টাকা, ১০০ এমবিপিএসের জন্য ১০০০ টাকা এবং ২৫০ এমবিপিএস প্যাকেজের জন্য মাসিক ৩০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব সংযোগে সর্বোচ্চ শেয়ারড কন্টেনশন রেশিও হবে ১:৮।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।