ঢাকাThursday , 21 May 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

বড়পুকুরিয়া তৃতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু

rising sylhet
rising sylhet
May 21, 2026 5:05 pm
Link Copied!

ads

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটে পুনরায় বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে।বুধবার (২০ মে) রাতে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, দীর্ঘদিন বন্ধ থাকার পর বুধবার দুপুর থেকে তৃতীয় ইউনিটের মেরামত কাজ শেষে পরীক্ষামূলক উৎপাদন কার্যক্রম শুরু করা হয়।

 

 

প্রথম পর্যায়ে এ ইউনিটে ৩০ থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হয়। পরে রাত ১০টা পর্যন্ত উৎপাদন বেড়ে ৭০ থেকে ৮০ মেগাওয়াটে পৌঁছায়।তিনি জানান, আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে উৎপাদন আরও বাড়ানো হবে। উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।বিদ্যুৎ কেন্দ্র সূত্র জানায়, যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর ইউনিটটি পুনরায় চালু করা হয়েছে। ২১ মে থেকে এই ইউনিট থেকে ১৫০ থেকে ১৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের আশা করা হচ্ছে।

ads

 

 

 

ধাপে ধাপে উৎপাদন বাড়িয়ে ২৫০ মেগাওয়াট জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য রয়েছে কর্তৃপক্ষের। এজন্য প্রতিদিন প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মেট্রিক টন কয়লার প্রয়োজন হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।উল্লেখ্য, দেশের একমাত্র কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর তৃতীয় ইউনিটের উৎপাদন ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।