ঢাকাFriday , 24 July 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

নয়াদিল্লিতে শুরু হওয়া আন্দোলন এবার আছড়ে পড়েছে কলকাতায়

rising sylhet
rising sylhet
July 24, 2026 7:31 pm
Link Copied!

ads

প্রশ্নপত্র ফাঁসের জেরে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হওয়া আন্দোলন এবার আছড়ে পড়েছে কলকাতায়। দিল্লিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা ও ‘দমন-পীড়নে’র অভিযোগের প্রতিবাদ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে পশ্চিমবঙ্গের রাজধানীতে ‘মহামিছিল’ অনুষ্ঠিত হয়েছে।

 

 

শুক্রবার (২৪ জুলাই) বামপন্থী আটটি ছাত্র ও যুব সংগঠনের ডাকে এই মিছিল অনুষ্ঠিত হয়। শিয়ালদহ স্টেশন থেকে শুরু হয়ে মিছিলটি ধর্মতলায় গিয়ে শেষ হয়।প্রতিবাদে অংশ নেয় এসএফআই, এআইডিএসও, ডিওয়াইএফআই, পিডিএসএফ ও এআইএসএ।

ads

 

 

 

তাদের সঙ্গে এই মিছিলে যোগ দেন দিল্লির আন্দোলনকারী তরুণদের নতুন প্ল্যাটফর্ম ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) সদস্যরাও। এ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি বহু অভিভাবককেও মিছিলে পা মেলাতে দেখা যায়।সকাল থেকেই শিয়ালদহ স্টেশন চত্বরে একটু একটু করে জমায়েত হতে থাকেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। পরে সেখান থেকে বিকেলে হাজারো মানুষের একটি বিশাল মিছিল ধর্মতলার দিকে রওনা দেয়।

 

 

 

 

মিছিল থেকে কেন্দ্রীয় সরকারের শিক্ষা নীতি এবং প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের তীব্র সমালোচনা করে তার দ্রুত পদত্যাগ দাবি করা হয়।প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শিয়ালদহ ও ধর্মতলাসহ আশপাশের এলাকায় কড়া নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলে প্রশাসন। অপ্রীতিকর ঘটনা এড়াতে কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয় বিপুলসংখ্যক কেন্দ্রীয় বাহিনীর জওয়ান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।