ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীলঙ্কায় ভারী বৃষ্টিতে ভূমিধস-বন্যায় নিহত ৭, বন্ধ স্কুল

rising sylhet
rising sylhet
August 5, 2026 1:56 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- শ্রীলঙ্কায় টানা ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধস ও আকস্মিক বন্যায় অন্তত সাতজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। পরিস্থিতির অবনতির কারণে দেশটির মধ্যাঞ্চলের পার্বত্য এলাকার সব স্কুল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

দেশটির চা উৎপাদনকারী পার্বত্য অঞ্চলে ভারী বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই অঞ্চলটি এখনও গত নভেম্বরে আঘাত হানা ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছে। দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের তথ্য অনুযায়ী, মধ্যাঞ্চলে ভূমিধসে দুটি বাড়ি চাপা পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া বন্যার পানিতে ডুবে আরও দুজন প্রাণ হারিয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, ভারী বৃষ্টি ও বন্যায় অন্তত ১২৯টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় সাড়ে তিন হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। বন্যাকবলিত এলাকায় আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে নৌবাহিনী ও স্থলবাহিনী কাজ করছে।

সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে স্বীকৃতি পেলেন গোয়াইনঘাট থানার ওসি ওমর ফারুক

ads

নুয়ারা এলিয়া ও বাদুল্লা জেলার পাহাড়ি এলাকায় টানা বর্ষণের কারণে প্রায়ই ভূমিধসের ঘটনা ঘটে। বিশেষজ্ঞদের মতে, অতিবৃষ্টিতে পাহাড়ের ঢাল দুর্বল হয়ে পড়ায় ভূমিধসের ঝুঁকি বেড়ে যায়।

সিলেটে আন্তর্জাতিক উচ্চশিক্ষার দুয়ার খুলল ‘এমআইই পাথওয়েজ (এনসিইউকে)’

এদিকে, ক্ষতিগ্রস্ত এলাকার শিক্ষাপ্রতিষ্ঠান কবে পুনরায় খুলবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ করে পরবর্তী ঘোষণা দেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।