ঢাকাWednesday , 5 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তরুণীকে ধ র্ষ ণের অ ভি যোগে পাকিস্তানে থানার সব পুলিশ সদস্যকে বরখাস্ত

rising sylhet
rising sylhet
August 5, 2026 7:22 pm
Link Copied!

ads

তরুণীকে ধর্ষণের অভিযোগে পাকিস্তানে থানার সব পুলিশ সদস্যকে বরখাস্ত।পাকিস্তানের লাহোরের গাজীবাদ থানা প্রাঙ্গণে মানসিক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের অভিযোগে এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) গ্রেপ্তার করা হয়েছে।

 

 

 

একই সঙ্গে তদারকিতে ব্যর্থতা ও অবহেলার অভিযোগে থানাটির স্টেশন হাউস অফিসারসহ (এসএইচও) সব পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।ডিআইজি (অপারেশনস) ফয়সাল কামরানের নির্দেশে মঙ্গলবারে এই শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। ঘটনাটি ঘটার পর সোমবার গভীর রাতে তিনি গাজীবাদ থানা পরিদর্শন করেন। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেরি করা এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের বিষয়টি না জানানোর কারণে তিনি এসএইচও এবং থানার পুরো স্টাফদের বরখাস্তের নির্দেশ দেন।

 

 

 

 

 

অভিযুক্ত কর্মকর্তা তদন্ত উইংয়ের এএসআই ইমরান। অভিযোগ অনুযায়ী, একটি মামলায় প্রয়োজন রয়েছে বলে পরিবারকে জানিয়ে ওই তরুণীকে মোটরসাইকেলে করে থানা প্রাঙ্গণে নিয়ে যান তিনি। এরপর থানার ভেতরের একটি কক্ষে নিয়ে তাকে তিনি ধর্ষণ করেন। পুলিশ তার বিরুদ্ধে অপরাধমূলক মামলা দায়ের করে তাকে গ্রেপ্তার করেছে।

ads

 

 

 

 

ডিআইজি কামরান গাজীবাদ থানায় কর্মরত এসএইচও, ২ জন সাব-ইনস্পেক্টর, ৮ জন এএসআই, ফ্রন্ট ডেস্ক স্টাফ এবং অন্য কর্মীসহ মোট ৭৮ জন সদস্যের সবাইকে বরখাস্তের নির্দেশ দেন। তিনি বলেন, দুর্বল নজরদারি ও প্রশাসনিক দায়িত্ব পালনে ব্যর্থতার জন্য এই ব্যবস্থা নেওয়া হয়েছে। থানার ভেতরের প্রতিটি কার্যক্রম সম্পর্কে এসএইচওর অবগত থাকা উচিত।

 

 

 

 

লাহোর পুলিশের এক্স (টুইটার) অ্যাকাউন্টে ডিআইজিকে উদ্ধৃত করে লেখা হয়েছে, থানায় শৃঙ্খলা বজায় রাখা, কার্যকর তদারকি এবং পেশাদার কর্মপরিবেশ নিশ্চিত করা এসএইচও এবং সেখানে কর্মরত প্রতিটি কর্মকর্তার প্রধান দায়িত্ব।গণবরখাস্তের পর গাজীবাদ থানায় কার্যকর তদারকি ফেরাতে এবং থানার স্বাভাবিক কাজকর্ম নিশ্চিত করতে আলী জেব দস্তগীরকে নতুন এসএইচও হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, তবে পুলিশ তদন্তের বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।সূত্র: গালফ নিউজ

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।