ঢাকাWednesday , 19 August 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটের দুইজন ও এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশ-ইন

rising sylhet
rising sylhet
August 19, 2026 5:37 pm
Link Copied!

ads

সিলেটের দুইজন ও এক ভারতীয় নাগরিকসহ পাঁচজন বাংলাদেশিকে পুশ-ইন করেছে বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)। এদের মধ্যে দুজন করে পুরুষ, নারী ও এক শিশু রয়েছে।

 

 

 

বুধবার (১৯ আগস্ট) সকাল ৬টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর সীমান্ত দিয়ে তাদের পুশ-ইন করা হয়। পরে জীবননগর শহর এলাকায় পৌঁছালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।আটকরা হলেন- বাগেরহাটের শরণখোলার আব্দুস শুকুর খান, সিলেটের শারমিন আক্তার রুমি ও হামিদা, চাঁদপুরের নয়ন এবং ভারতের কলকাতার বাসিন্দা নিয়ান।স্থানীয়রা জানান, বেনীপুর সীমান্ত দিয়ে পুশ-ইনের পর তারা বাংলাদেশে প্রবেশ করে।

 

 

 

 

বিষয়টি স্থানীয়দের নজরে পড়লে তাদের আটক করা হয়। খবর পেয়ে জীবননগর থানা পুলিশ ওই পাঁচজনকে থানায় নিয়ে যান।জীবননগর থানার কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, আটক পাঁচজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের পরিচয়, নাগরিকত্ব ও কীভাবে সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন তা যাচাই করা হচ্ছে।

ads

 

 

 

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।তাদের মধ্যে কেউ ভারতীয় নাগরিক কি না জানতে চাইলে ওসি বলেন, একজন হিন্দি ভাষায় কথা বলছে। তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে জানিয়েছেন। বিষয়টি যাচাই করা হচ্ছে।জানতে চাইলে বিজিবির ৫৮ ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লে. কর্নেল রফিকুল আলম জানান, তিনি এ বিষয়ে এখন পর্যন্ত অবগত নন। খোঁজ নিয়ে পরে বিস্তারিত জানানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।