ঢাকাThursday , 17 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

গোসল করতে গিয়ে নি খোঁ জ ২৪ দিন পর ভেসে উঠেছে ম র দেহ

rising sylhet
rising sylhet
September 17, 2026 4:18 pm
Link Copied!

ads

ব্রহ্মপুত্র নদে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার ২৪ দিন পর ভেসে উঠেছে রোহান মিয়া (৮) নামে এক শিশুর মরদেহ।বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার চিকাজানী ইউনিয়নের মন্ডল বাজার এলাকার ব্রহ্মপুত্রের শাখা নদে মরদেহটি ভেসে উঠে।

 

 

 

নিহত শিশু রোহান জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার বাহাদুরাবাদ ইউনিয়নের ভাঙ্গার গ্রামের মনির হোসেনের ছেলে।দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

ads

 

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ আগস্ট শিশু রোহান বাড়ির পাশে ব্রহ্মপুত্র নদের দফাদারের ঘাটে গোসল করতে গিয়ে নিখোঁজ হয়। এরপর আত্মীয়-স্বজন এবং ফায়ার সার্ভিসের ডুবির দল বহু চেষ্টা করেও তার কোনো সন্ধান পায়নি।

 

 

 

এর ২৪ দিন পর বৃহস্পতিবার সকালে কয়েক কিলোমিটার দূরে ব্রহ্মপুত্রের শাখা নদে শিশু রোহানের মরদেহ ভেসে উঠে। পরে রোহানের স্বজনরা পরনের প্যান্ট দেখে তা শনাক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।