বানিয়াচংয়ে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধকে কেন্দ্র করে জায়দুল মিয়া (২৭) নামে এক যুবককে নির্মমভাবে কুপিয়ে ও ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার মন্দরি গ্রামে এই ঘটনাটি ঘটে। নিহত জায়দুল মিয়া ওই গ্রামের লোকমান মিয়ার পুত্র।এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য।পুলিশ জনায়- মন্দরী গ্রামের জায়দুল মিয়ারসহ তার লোকজনদের সঙ্গে দীর্ঘদিন যাবত জায়গা সম্পত্তিসহ পুর্ব বিরোধ চলে আসছিল একই গ্রামের আব্দুল মজিদ ও সারোয়ারসহ তাদের লোকজনের।
উল্লেখিত সময়ে জায়দুল মিয়া তাদের গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে একা পেয়ে গতিরোধ করে আব্দুল মজিদ ও সারোয়ারের লোকজন। এক পর্যায়ে কোন কিছু বুঝে উঠার আগেই তাকে উপর্যপূরি কুপিয়ে ও ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করে।পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে জেলা সদর আধুনিক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে- খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যায় পুলিশ। দু’পক্ষের উত্তেজনাকর পরিস্থিতি স্বাভাবিক রাখতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ সদস্য। ইতোপুর্বেও বেশ কয়েকবার জায়দুল মিয়া ও মজিদ মিয়ার লোকজনের মধ্যে ভয়াবহ সঘর্ষের ঘটনা ঘটে।এ বিষয়ে বানিয়াচং থানার ওসি শেখ নাজমুল হক বলেন- বর্তমানে ওই এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তাদের মধ্যে জায়গা সম্পত্তি ও দীর্ঘদিন যাবত গ্রাম্য আধিপত্য নিয়ে পুর্ব বিরোধ ছিল। পুলিশ হত্যাকান্ডের ঘটনাটি নিয়ে তদন্ত করছে। দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।