রাইজিংসিলেট- সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে কীটনাশক পান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় তাদের বাবা সরফাত আলীকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনীলাইন গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশুরা হলো—মাওয়া আক্তার (১০), শামিম মিয়া (৭) ও তামিম মিয়া (২)। তারা রজনীলাইন গ্রামের বাসিন্দা সরফাত আলীর সন্তান।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সরফাত আলীর স্ত্রী ফাতেমা বেগম তিন দিন আগে সৌদি আরবে যান। বিদেশে যাওয়া নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কিছুদিন ধরে মনোমালিন্য চলছিল বলে স্থানীয়রা জানিয়েছেন।
শুক্রবার রাতে সন্তানদের নিয়ে নিজ ঘরে ঘুমাতে যান সরফাত। পরে রাতের দিকে তিনি তিন সন্তানকে সঙ্গে নিয়ে কীটনাশক পান করেন বলে জানা যায়। ঘটনার পর তিনি ময়মনসিংহে থাকা এক ফুফুকে ফোন করে বিষয়টি জানান এবং পরিবারের সদস্যদের কাছে ক্ষমা চান। সিলেট বিভাগ গণদাবি পরিষদ যুক্তরাজ্য শাখার পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠিত
ফুফুর কাছ থেকে খবর পেয়ে সরফাতের ছোট ভাই রহমত আলী পরিবারের অন্য সদস্যদের নিয়ে দ্রুত বাড়িতে যান। ঘরের দরজা ভেঙে চারজনকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। গুরুতর অবস্থায় সরফাত আলীকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সিলেটে বাণিজ্য মেলার নিয়ন্ত্রণ নিতে মরিয়া তুলি, গফফার বাবলু সিন্ডিকেট-মেলা বন্ধে হুঁশিয়ারি দিয়েছেন ব্যবসায়ী
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ জানান, নিহত তিন শিশুর মরদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরির পর মরদেহগুলো সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।
ঘটনাটি নিয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।