ঢাকাSunday , 20 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কমিটি ঘোষণার পর বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া

rising sylhet
rising sylhet
September 20, 2026 9:00 pm
Link Copied!

ads

কমিটি ঘোষণার পর বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ।সাতক্ষীরা জেলা যুবদলের পাঁচ সদস্যবিশিষ্ট নতুন কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।রোববার (২০ সেপ্টেম্বর) নতুন কমিটি ঘোষণার পর জেলার বিভিন্ন স্থানে নেতা-কর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

 

 

 

একদিকে নবগঠিত কমিটির নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছেন, অন্যদিকে কমিটি বাতিলের দাবিতে কলারোয়ায় বিক্ষোভ ও সড়ক অবরোধের ঘটনা ঘটেছে।কমিটি অনুমোদনের খবর ছড়িয়ে পড়ার পর ২০ সেপ্টেম্বর ২০২৬ রোববার বিকেলে নতুন কমিটি প্রত্যাখ্যান করে কলারোয়ায় বিক্ষোভ করেছেন যুবদল নেতা মমতাজুল ইসলাম চন্দন-সমর্থিত নেতা-কর্মীরা।

ads

 

 

 

 

কমিটি বাতিলের দাবিতে তারা কলারোয়া সরকারি কলেজ মোড় বাসস্ট্যান্ডে প্রধান সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করেন তারা।বিক্ষোভ মিছিল থেকে বর্তমান কমিটি বাতিল করে মমতাজুল ইসলাম চন্দনের নেতৃত্বে নতুন কমিটি গঠনের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয়। এ সময় যশোর-সাতক্ষীরা আঞ্চলিক মহাসড়কের উভয় পাশে যান চলাচল ব্যাহত হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

 

 

 

 

সড়কে বিভিন্ন যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।খবর পেয়ে সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি তার সমর্থকদের বিক্ষোভ কর্মসূচি বন্ধ করার অনুরোধ জানান। পরে কর্মী-সমর্থকেরা বিক্ষোভ কর্মসূচি স্থগিত ঘোষণা করলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।