বিয়ানীবাজার থেকে ইয়াবার বড় চালানসহ রুবেল আহাম্মদ (৩৮) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।
তারা জানায়, বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট জকিগঞ্জ সড়কের চারখাই ইউনিয়নে পরিষদের সামনে চেকপোস্ট বসিয়ে ১৫০০ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।রুবেল আহম্মদ ময়মনসিংহের ত্রিশাল থানার রুস্তম আলী ও আনোয়ারা বেগমের ছেলে।
এ ব্যাপারে বিয়ানীবাজার থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রুবেলকে আদালতে সোপদ করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা পুলিশের গণমাধ্যম শাখা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।