ঢাকাWednesday , 23 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অ ভি যা ন

rising sylhet
rising sylhet
September 23, 2026 3:58 pm
Link Copied!

ads

জৈন্তাপুর উপজেলার রাংপানি নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয়।

 

 

 

 

অভিযানে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ১৮টি ছোট বারকি নৌকা জব্দ করা হয়। পরবর্তীতে প্রশাসনের উপস্থিতিতে স্থানীয়দের সহায়তায় জব্দকৃত বারকি নৌকাগুলো ধ্বংস করা হয়েছে।জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিজিবি ও পুলিশের সদস্যরা অংশ নেন।

ads

 

 

 

 

অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।অভিযান শেষে জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

নদী ও পরিবেশ রক্ষায় সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি অবৈধ বালু-পাথর উত্তোলন বন্ধে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।