দুর্নীতি দমন কমিশন- দুদক জালালাবাদ গ্যাসের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়েছে ।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে দুদক সমন্বিত জেলা কার্যালয় সিলেটের একটি দল এই অভিযান চালায়।
জানা গেছে, ৮০ লাখ টাকার রাজস্ব আত্মসাতের সাথে জড়িত দুই কর্মকর্তাকে নিয়ম বহির্ভুতভাবে অব্যাহতির সুপারিশ ও ঘটনাটি ধামাচাপার চেষ্টার অভিযোগে এ অভিযান চালানে হয়। দুদক কর্মকর্তারা বিভিন্ন নথিপত্র ও গুরুত্বপূর্ণ রেকর্ডপত্র জব্দ করেছেন।
নথিপত্র ও রেকর্ডপত্র পর্যালোচনা শেষে প্রয়োজনীয় আইনী ব্যবস্থার জন্য প্রতিবেদন দাখিল করা হবে।দুদক সিলেট কার্যালয়ের উপপরিচালক সুবেল আহমদ গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।