ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

এক যুবককে কু পি য়ে জখম

rising sylhet
rising sylhet
September 25, 2026 10:23 pm
Link Copied!

ads

শান্তিগঞ্জে মসজিদের ভেতরে নামাজরত অবস্থায় নাহিদ ইসলাম (৩০) নামে এক যুবককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।আহত নাহিদ ইসলাম উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়ার সাইফুর রহমানের ছেলে।শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জুমার নামাজের সময় পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে এ ঘটনা ঘটে।

 

 

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রতি শুক্রবারের মতো আজও জুমার নামাজ আদায় করতে বীরগাঁও পশ্চিমপাড়া জামে মসজিদে যান নাহিদ ইসলাম। নামাজরত অবস্থায় পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ রেজাউল, তার ছেলে জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ কয়েকজন মিলে নাহিদ ইসলামের ওপর রামদা দিয়ে উপর্যুপরি আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে।

ads

 

 

 

এতে তিনি গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যান। পরে আত্মীয়স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় নাহিদ ইসলামকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।আহত নাহিদ ইসলামের ভাই আবু বক্কর সিদ্দিক হিরু বলেন, “পূর্বশত্রুতার জের ধরে আমার ভাইয়ের ওপর বীরগাঁও পশ্চিমপাড়ার রেজাউল, তার ছেলে জুবায়েল মেম্বার, জাহিন এবং আফজল, জুনেল, সেবির, সুবাদসহ বেশ কয়েকজন নামাজরত অবস্থায় হামলা চালায়।

 

 

 

তারা রামদা দিয়ে কুপিয়ে আমার ভাইকে গুরুতর জখম করেছে। আমার ভাইয়ের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।এ ব্যাপারে পূর্ব বীরগাঁও ইউনিয়নের ৭নং ইউপি সদস্য জুবায়েল মিয়া বলেন, “মসজিদের ভেতরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে আমি শুনেছি। কীভাবে ঘটনাটি ঘটেছে, এ বিষয়ে কিছু জানি না। যেহেতু আমি ঘটনাস্থলে ছিলাম না।ঘটনাস্থল পরিদর্শনকারী শান্তিগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর নুর উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।