ঢাকাFriday , 25 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়

rising sylhet
rising sylhet
September 25, 2026 10:57 pm
Link Copied!

ads

প্রেম এবার নতুন মাত্রা পেতে যাচ্ছে রুপালি পর্দায়। বিয়ের পর প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে জুটি বাঁধছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় তারকা রাশমিকা মান্দানা ও বিজয় দেবেরাকোন্ডা।

 

 

 

তাদের নতুন সিনেমা রানাবালি মুক্তির আগে রাশমিকার একটি মিষ্টি মন্তব্য ঘিরে আবারও আলোচনায় এসেছে এই তারকা জুটি।সম্প্রতি সিনেমাটির এন্ধাইয়া সামি গানের একটি অংশ সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের গল্পে প্রকাশ করেন রাশমিকা। সেখানে বিজয়কে নিয়ে নিজের অনুভূতি জানিয়ে তিনি লেখেন, এটা ভাবতেই অবাক লাগে যে সে পুরোপুরি আমার। তবুও তার প্রতি ক্রাশ খাওয়া আমি থামাতে পারি না।

ads

 

 

 

 

রাশমিকার এই কথার জবাবও দিয়েছেন বিজয়। তিনি লেখেন, আমি আশীর্বাদপুষ্ট। আমি জয়াম্মাকে মিস করব। তবে তোমাকে তো সারা জীবনের জন্য পেয়েছি।নতুন সিনেমা রানাবালিতে নাম-ভূমিকায় অভিনয় করেছেন বিজয় দেবেরাকোন্ডা। অন্যদিকে রাশমিকাকে দেখা যাবে তার স্ত্রী ও সংগ্রামের সঙ্গী জয়াম্মার চরিত্রে।সিনেমাটির গল্পের পটভূমি ভারতের ইতিহাসের অন্যতম ভয়াবহ সময় ১৮৭৬ থেকে ১৮৭৮ সালের মাদ্রাজ দুর্ভিক্ষ।

 

 

 

 

গল্পে দক্ষিণ ভারতে দুর্ভিক্ষের সময় এক বিদ্রোহী যোদ্ধা ব্রিটিশ কমিশনারের বিরুদ্ধে লড়াই করেন। নিজের অঞ্চল ও সেখানকার মানুষের সুরক্ষায় এগিয়ে আসেন তিনি।সিনেমায় ব্রিটিশ ঔপনিবেশিক কর্মকর্তা স্যার থিওডোর হেক্টর চরিত্রে অভিনয় করেছেন আর্নল্ড ভসলো। তিনি সিনেমায় রানাবালির অন্যতম প্রধান প্রতিপক্ষ।রাহুল সাংকৃত্যায়ন পরিচালিত সিনেমাটি প্রযোজনা করেছে মিথ্রি মুভি মেকার্স। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে রানাবালি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।