ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

তারা কাপুরুষ-সাদিক কায়েম

rising sylhet
rising sylhet
September 26, 2026 7:46 pm
Link Copied!

ads

বিএনপি ছাত্রদের মেধার পতন ঘটিয়ে বেকারদের পেটে লাথি মারতে চায় বলেছেন,ডাকসু ভিপি সাদিক কায়েম । বিভিন্ন কার্ড চালু করে দুর্নীতির মাধ্যমে দলীয় লোকদের নিয়োগ দিচ্ছে। আপনার মেধাবী সন্তানের চাকরী হচ্ছে না। সরকার ভেরিফিকেশনের নামে জুলাইযোদ্ধাদের তালিকা থেকে বাদ দিচ্ছে।

 

 

জুলাই শহীদ ও আহতদের সাথে বিএনপি গাদ্দারী করছে। ওসমান হাদীর লড়াই জারী রাখতে হবে। জুলাইকে বাঁচাতে হবে। যারা জুলাই সনদ মানে না তারা মোনাফেক। এবার আমরা ছাড় দেব না। গণভোটের রায় মেনে নিন। হাসিনার রায় দ্রুত কার্যকর করুন। কোটা আন্দোলনে হাসিনার পতন হয়েছিল।

 

 

 

 

জুলাই সনদ বাস্তবায়ন না করলে আরেকটি জুলাই বিপ্লবের মাধ্যমে নব্য ফ্যাসিবাদের পতন ঘটানো হবে।তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় মৌলভীবাজারের জুড়ীতে উপজেলা ছাত্র শিবির আয়োজিত ছাত্র গণজমায়েতে প্রধান অতিথির বক্তব্য রাখেন।তিনি বলেন, ‘বিএনপি ক্ষমতায় এসে সারাদেশে টেম্পু স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করেছে, চাঁদাবাজী করছে। ৭ মাসে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানে দলীয় লোক বসিয়ে দখল করে দুর্নীতির মাধ্যমে ধ্বংস করে দিয়েছে।

 

 

 

 

এই দখলকারদের বিরুদ্ধে আমরা ঐকবদ্ধ। নির্বাচনের আগে তারেক জিয়া বলেছিল তার হাতে যাদু আছে। এখন আমরা দেখছি তার হাতে ব্যর্থতার যাদু। শিশু সরকার ইতিহাসের শ্রেষ্ট লোডশেডিং উপহার দিয়েছে। সারের জন্য আন্দোলন করায় কৃষককের উপর মামলা দিয়েছে। ঈসরাইল ফিলিস্তিনে যেভাবে হাসপাতালে হামলা করে আগুন দেয়া হয় ঠিক সেই ভাবে তারেক জিয়ার মহিলা এমপিরা ঢাকার মিরপুরে হাসপাতালে হামলা করেছে। হাসিনার পেটুয়া বাহিনী যেভাবে হাসপাতালে হামলা করতো একই ভাবে বিএনপি ছাত্রদল হাসপাতালসহ মা-বোনদের উপর দফায় দফায় হামলা করছে। তারা কাপুরুষ।

ads

 

 

 

 

তারাই যুদ্ধাপরাধী। এদের বিচারের আওতায় আনতে হবে।বিএনপিকে চাঁদাবাজ দল খেতাব দিয়ে তিনি বলেন, ‘আপনারা জনবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। আপনাদের পতনের ধ্বনি শুনতে পাচ্ছি। আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব। হাদী হত্যার বিচার করব। আমরা ১৮ কোটি মানুষের মুক্তি চাই। আপনারা পদত্যাগ করেন। রাষ্ট্র চালানোর মত যোগ্য লোক আমাদের আছে।স্বরাষ্ট্রমন্ত্রীকে ব্যর্থ আখ্যায়িত করে জাতীর কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করার দাবী জানিয়ে সাদিক কায়েম বলেন, ‘তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে কিছু বলেন না।

 

 

 

 

 

দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি হয়েছে। সারাদেশে লাশ পড়ছে। আইনের কোনো উন্নয়ন নাই।শিক্ষার্থীদের উদ্দেশে ডাকসু ভিপি বলেন, ‘আমরা শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা উপযোগী পরিবেশ তৈরী করতে পেরেছি। আমরা নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করেছি। প্রাপ্ত বাজেটের চেয়ে বেশি কাজ করেছি। ডাকসুর ১০৫ বছরের ইতিহাসে এমন কাজ আর কেউ করতে পারেনি। ইনসাফের বাংলাদেশ গড়তে হলে তোমাদের প্রস্তুত হতে হবে। নতুন প্রজন্ম একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারবে, ইনশাআল্লাহ।’বক্তব্যের শুরুতে তিনি বলেন- একানকার বিএনপির এমপি নাকি হুমকি দেয়।

 

 

 

 

জামায়াত শিবির আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না। আগামী স্থানীয় নির্বাচনে ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে ন্যায়ের পক্ষে কাজ করার আহŸান জানান।উপজেলা ছাত্র শিবির সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বিশেষ অতিথি ছিলেন- জামায়াতের স্থানীয় এমপি প্রার্থী মাওলানা আমিনুল ইসলাম, মৌলভীবাজার জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, সাধারণ সম্পাদক আজিম উদ্দিন, জেলা শিবিরের সাবেক সভাপতি আজিজ আহমেদ কিবরিয়া, ডাকসুর সদস্য শহীনুর রহমান, শিবিরের সাবেক মাদরাসা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, সাবেক তথ্য ও মানবাধিকার সম্পাদক তানজিরুল ইসলাম জুয়েল প্রমুখ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।