ঢাকাSaturday , 26 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে:মুন্না

rising sylhet
rising sylhet
September 26, 2026 10:53 pm
Link Copied!

ads

যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেছেন, জনগণের সুদীর্ঘ সংগ্রাম ও প্রত্যাশার ওপর ভিত্তি করে আজ দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হয়েছে। দল ক্ষমতায় আসার সাথে সাথে যুবদলের দায়িত্ব ও স্থায়িত্ব আরও বহুগুণ বেড়ে গেছে। সুশাসন প্রতিষ্ঠা, যুবসমাজকে স্বাবলম্বী করা এবং দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তিনি আরো বলেন, ক্ষমতার দাপট নয়, বরং সততা, আদর্শ ও জনগণের পাশে থাকার মাধ্যমেই জাতীয়তাবাদী যুবদলের গৌরব অক্ষুণ্ণ রাখতে হবে। সিলেটের রাজপথ সবসময়ই জাতীয়তাবাদী শক্তির অন্যতম দুর্গ। অতীত আন্দোলনের মতো দেশ গড়ার এই নতুন লড়াইয়েও সিলেট জেলা ও মহানগর যুবদলকে উদাহরণ তৈরি করতে হবে। তৃণমূল পর্যায় পর্যন্ত যুবদলকে একটি শৃঙ্খলাবদ্ধ, সুসংগঠিত ও আধুনিক শক্তিতে রূপান্তর করতে আমাদের কাজ অব্যাহত থাকবে।

 

 

 

তিনি শুক্রবার ২৫ (সেপ্টেম্বর) রাতে সিলেট জেলা ও মহানগর যুবদলের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

 

 

 

সিলেট জেলা যুবদলের সভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ মকসুদ আহমদ এর সভাপতিত্বে ও সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিনার এর যৌথ সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন, যুবদল কেন্দ্রীয় নির্বাহীর কমিটির সহ সভাপতি জাকির হোসেন উজ্জল, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর যুবদলের সভাপতি মির্জা মোঃ সম্রাট হোসেন।

ads

 

 

 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সিলেট জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি কয়েস আহমদ, মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি এমদাদুল হক স্বপন, জেলা যুবদলের সহ সভাপতি মকসুদুল করিম নুহেল, জেলা যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মাসরুর রাসেল, মহানগর যুবদল ১ম যুগ্ম সাধারণ সম্পাদক তাহসিন মেহেদি প্রিন্স, জেলা যুবদল সাংগঠনিক সম্পাদক হাবিবুল বাশার হাবিব, মহানগর যুবদল সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিশ্বনাথ পৌর যুবদলের যুগ্ম আহবায়ক শাহজান আলী।

 

 

 

 

প্রধান বক্তার বক্তব্যে জাকির হোসেন উজ্জল বলেন, যুবদল কোনো ক্ষমতার দাপট দেখানোর প্ল্যাটফর্ম নয়, এটি দেশপ্রেম ও ত্যাগের প্রতীক। রাজপথের আন্দোলনের মতো দেশ গড়ার নতুন লড়াইয়েও যুবদলকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। দলের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে তৃণমূল পর্যন্ত যুবদলকে ঐক্যবদ্ধ ও সুসংগঠিত করতে হবে। কোনো বিশৃঙ্খলা বরদাশত করা হবে না; তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং একটি ইনসাফভিত্তিক বাংলাদেশ গঠনে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানাচ্ছি।

 

 

 

সভাপতির বক্তব্যে মকসুদ আহমদ বলেন, ফ্যাসিবাদের পুনরুত্থান রুখতে যুবদলের প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। দেশের স্বার্থে আমরা কোনো আপস করব না। সিলেট মহানগর ও জেলার প্রতিটি ইউনিটকে পুনর্গঠন করে আমরা একটি সুশৃঙ্খল ও শক্তিশালী যুবদল উপহার দেব, যা রাজপথে থেকে দেশের জন্য কাজ করবে। ধার্মিক, নৈতিক ও ঈমানী শক্তিতে বলীয়ান কর্মীদের খুঁজে বের করেই আগামী দিনের নেতৃত্ব গড়ে তোলা হবে। মহান আল্লাহর আদেশ-নিষেধ মেনে ও নিয়মিত নামাজ আদায় করে আমাদের এই পার্থিব পরীক্ষায় সফল হতে হবে। আসুন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আমরা দেশের উন্নয়ন এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।