রাইজিংসিলেট- হবিগঞ্জ সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৯টি ভারতীয় গরু ও ৬৬ বোতল ভারতীয় মদ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ২৯ হাজার টাকা।
সোমবার সকালে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজিবি সূত্রে জানা গেছে, চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকায় চিমটিবিল বিওপির একটি টহল দল অভিযান চালায়। সীমান্ত পিলার ১৯৭৩/এম থেকে প্রায় ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় পরিচালিত ওই অভিযানে মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। এসব গরুর আনুমানিক মূল্য ৬ লাখ ৩০ হাজার টাকা।
সিলেট জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় হিলাল উদ্দিন শিপু
অন্যদিকে, কালেঙ্গা ও তেলিয়াপাড়া বিওপির টহল দল চুনারুঘাট ও মাধবপুর উপজেলার সীমান্তবর্তী কৃষ্ণছড়া, ১৭ নম্বর চা-বাগান এবং বনগাঁও এলাকায় পৃথক অভিযান চালায়। এসব অভিযানে পরিত্যক্ত অবস্থায় ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। জব্দ করা মদের আনুমানিক মূল্য ৯৯ হাজার টাকা।
বিজিবি জানিয়েছে, উদ্ধার করা মদ ও গরু বিধি অনুযায়ী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক
হবিগঞ্জ ৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে চোরাচালান ও মাদকের প্রবেশ ঠেকাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে।