ঢাকাMonday , 28 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সারা পৃথিবীতে জামায়াতের মতো মোনাফেক দল সৃষ্টি হয় নাই-ফজলুর রহমান

rising sylhet
rising sylhet
September 28, 2026 6:28 pm
Link Copied!

ads

সারা পৃথিবীতে জামায়াতের মতো মোনাফেক দল সৃষ্টি হয় নাই বলেছেন,কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান । সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়। সবাইকে সাবধান থাকতে হবে।রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে এসব কথা বলেন তিনি।

 

 

 

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নাশকতা, নৈরাজ্য ও আগুন সন্ত্রাসের প্রতিবাদে এই সমাবেশ আয়োজন করা হয়।মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেন, বিএনপিকে ক্ষমতায় রাখতে চাইলে, তারেক রহমানকে ক্ষমতায় রাখতে চাইলে দলীয় নেতাকর্মীদের চাঁদাবাজি, ধান্দাবাজি, ক্ষমতার দাপট দেখানো বন্ধ করতে হবে।তিনি বলেন, আমাদের কিছু ভুল যে হয় নাই দুই বছরে তা না। আমরা দুই বছর কিছু ভুল করছি, মনে মনে তওবা করেন।

ads

 

 

 

 

তারেক রহমান জিয়াউর রহমানের ছেলে, বেগম খালেদা জিয়ার ছেলে মানুষের সঙ্গে কোনো দিন প্রতারণা করতে পারেন না। বাংলাদেশকে সমৃদ্ধ করার জন্য জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে আপনারা তার পাশে দাঁড়ান।সমাবেশে সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।

 

 

 

আরও বক্তব্য দেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জাকির হোসেন, আনোয়ার হোসেন আনু প্রমুখ। এর আগে বিভিন্ন ওয়ার্ড থেকে মহানগর বিএনপির নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এসে জড়ো হন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।