ঢাকাWednesday , 30 September 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সুনামগঞ্জ সদর হাসপাতালে চালু হচ্ছে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার

rising sylhet
rising sylhet
September 30, 2026 1:21 pm
Link Copied!

ads

সুনামগঞ্জ,প্রতিনিধি- সুনামগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে কিডনি রোগীদের জন্য ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে সেন্টারের ১০টি বেড প্রস্তুত করা হয়েছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও জনবল ব্যবস্থাপনা শেষ হলে দ্রুতই সেবা চালু হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এতদিন সুনামগঞ্জের অনেক কিডনি রোগীকে নিয়মিত ডায়ালাইসিসের জন্য সিলেটসহ জেলার বাইরে যেতে হতো। এতে চিকিৎসা ব্যয়ের পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়া এবং রোগীর সঙ্গে থাকা স্বজনের অতিরিক্ত খরচ বহন করতে হতো। বিশেষ করে হাওর ও প্রত্যন্ত এলাকার রোগীদের জন্য নিয়মিত এই যাতায়াত ছিল বেশ কষ্টসাধ্য।

 

 

 

সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালু হলে জেলার রোগীদের নিজ জেলাতেই নিয়মিত চিকিৎসা নেওয়ার সুযোগ তৈরি হবে। এতে সিলেট বা অন্য জেলায় যাওয়ার প্রয়োজন কমার পাশাপাশি সময় ও যাতায়াত ব্যয়ও কমবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

 

 

সিলেটের বিশ্বনাথে দফায় দফায় মাইকিং করে সংগঠিত দু’পক্ষের সং ঘ র্ষে ৩০ জন আ হ ত

 

 

 

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে গত ২৪ সেপ্টেম্বর জারি করা প্রজ্ঞাপনে দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃষ্টির কথা জানানো হয়েছে। প্রতিটি সেন্টারের জন্য ছয়টি সিনিয়র স্টাফ নার্স এবং তিনটি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রাখার কথা রয়েছে।

 

 

এর অংশ হিসেবে সুনামগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টারের জন্যও নয়টি পদ সৃষ্টি করা হয়েছে। প্রয়োজনীয় জনবল নিয়োগ ও দায়িত্ব বণ্টনের প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ads

 

 

 

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক

 

 

ডায়ালাইসিস সাধারণত একবারের চিকিৎসা নয়; রোগীর অবস্থা অনুযায়ী নিয়মিত সেবা নিতে হয়। ফলে জেলার বাইরে গিয়ে চিকিৎসা নিতে হলে রোগীদের দীর্ঘ সময় ও অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। নতুন সেন্টার চালু হলে এই ভোগান্তি অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে।

 

 

তবে সেন্টারটি কার্যকরভাবে পরিচালনার জন্য দক্ষ জনবল নিশ্চিত করার পাশাপাশি ডায়ালাইসিস মেশিনের নিয়মিত রক্ষণাবেক্ষণ, পর্যাপ্ত পানি ও বিদ্যুৎ সরবরাহ এবং চিকিৎসার মান বজায় রাখাকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ভবিষ্যতে রোগীর চাহিদা বিবেচনায় সেবার পরিধি বাড়ানোর বিষয়টিও বিবেচনায় নেওয়ার দাবি রয়েছে।

 

 

 

সিলেটে হামের পরিস্থিতি উদ্বেগজনক, একদিনে হাসপাতালে ভর্তি ২০১

 

 

সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আলী আশরাফ সোহাগ জানিয়েছেন, ডায়ালাইসিস সেন্টারের ১০টি বেড ইতোমধ্যে প্রস্তুত রয়েছে। প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করে দ্রুত রোগীদের জন্য সেবা চালু করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।