ঢাকাThursday , 1 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন

সিলেটে ইউপি নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের প্রস্তুতি

rising sylhet
rising sylhet
October 1, 2026 12:09 pm
Link Copied!

ads

সিলেট প্রতিনিধি: ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিভিন্ন ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বেড়েছে। নির্বাচন কমিশন এখনো তফসিল ঘোষণা না করলেও ভোটারদের সঙ্গে গণসংযোগ, মতবিনিময় ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন অনেকে।

বিএনপি প্রতিটি ইউনিয়নে একক প্রার্থী বাছাইয়ের উদ্যোগ নিয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, জনপ্রিয়তা, আন্দোলন-সংগ্রামে ভূমিকা ও দলের প্রতি ত্যাগ বিবেচনায় প্রার্থী বাছাই করতে উপজেলা ও থানা কমিটিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় প্রার্থীর বিরুদ্ধে কেউ নির্বাচন করলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

হবিগঞ্জ-সিলেট রুটে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট

অন্যদিকে জামায়াতও বেশিরভাগ ইউনিয়নে প্রার্থী চূড়ান্ত করার কাজ প্রায় শেষ করেছে। কয়েকটি ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীরা দলীয় অনুমতি নিয়ে ইতোমধ্যে মাঠে নেমেছেন।

ads

এ ছাড়া জাতীয় পার্টি ও খেলাফত মজলিসের সম্ভাব্য প্রার্থীরাও বিভিন্ন এলাকায় তৎপর রয়েছেন। কিছু ইউনিয়নে প্রবাসীদের নামও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছে।

সিলেট জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুঞ্জুরুল আলম জানান, নির্বাচন নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নির্দেশনা পাওয়া যায়নি। তবে প্রস্তুতিমূলক কাজ চলছে।

সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের আ ন্দোলন, ২৪ ঘণ্টা অবরুদ্ধ অধ্যক্ষ-শিক্ষক

সিলেট জেলা বিএনপি ও জামায়াতের নেতারা নিজ নিজ দলের নির্বাচনী প্রস্তুতির কথা জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।