ঢাকাSaturday , 21 November 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ই য়া বা বড়িসহ ৩জনকে গ্রে ফ তার

rising sylhet
rising sylhet
November 21, 2026 5:10 pm
Link Copied!

ads

বিয়ানীবাজার থানাধীন চারখাই ইউনিয়নে জকিগঞ্জ টু সিলেটগামী সড়কের পৃথক স্থানে একাধিক যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা বড়িসহ ৩জনকে গ্রেফতার করে পুলিশ।

 

 

 

শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টা ও একই দিন রাত সোয়া ১০টার দিকে এই অভিযান চালায় পুলিশ।গ্রেফতারকৃতরা হলেন- সিলেটের জকিগঞ্জ থানাধীন মাদারখাল এলাকার সাইদুর রহমানের ছেলে রাসেল আহমদ। সিলেটের জকিগঞ্জ থানার শেখ পাড়া এলাকার মো. মুতছিল আলী ছেলে মো.আনোয়ার হোসেন (৩৫) ও খলিলুর রহমানের ছেলে মোস্তাক হোসেন (৩৪)।পুলিশ জানায়, শুক্রবার (২০ নভেম্বর) বেলা সোয়া ২টার দিকে সিলেটের বিয়ানীবাজার থানা পুলিশের একটি আভিযানিক দল বিয়ানীবাজার থানাধীন ২ নম্বর চারখাই ইউনিয়নের কচকটখা এলাকায় জকিগঞ্জ-টু-সিলেটগামী একটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৭৬৭) পরিচালনা করে।

 

 

 

 

এসময় বাসের ভেতরে যাত্রীবেশে থাকা রাসেল আহমদের দেহ তল্লাশী করে ১ হাজার ৩০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। একই দিন অপর আরেকটি অভিযানে রাত সোয়া ১০টার দিকে কাকুরা সাকিনস্থ কাকুরা ব্রিজ সংলগ্ন জকিগঞ্জ-টু-সিলেটগামী আরেকটি যাত্রীবাহি বাস (সিলেট -জ-১১-০৮১৯) গাড়িতে তল্লাশী চালায় পুলিশ।

ads

 

 

 

 

এসময় মো.আনোয়ার হোসেন ও মোস্তাক হোসেনের কাছে তল্লাশী চালিয়ে ৮০০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করে বিয়ানীবাজার থানা পুলিশ।বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘এ সংক্রান্তে বিয়ানীবাজার থানায় পৃথক পৃথক মামলা রুজু হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।