ঢাকাSaturday , 3 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেট সীমান্তে ৪৬ লাখ টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ

rising sylhet
rising sylhet
October 3, 2026 2:53 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা।

সিলেটে ইউপি নির্বাচন ঘিরে বিএনপি-জামায়াতের প্রস্তুতি

শনিবার (৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিভিন্ন সীমান্ত এলাকায় এসব অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা গেছে, বাংলাবাজার, তামাবিল, উৎমা, বিছনাকান্দি, সংগ্রাম, প্রতাপপুর, সোনারহাট, দমদমিয়া ও ডিবিরহাওর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় জিরা, গরু, কম্বল, বডি লোশন, বাসমতি চাল, মদ, শুঁটকি, চকলেট, সুপারি ও চিনি জব্দ করা হয়।

ads

জব্দ করা পণ্যগুলোর মোট আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৫৩ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

নবগঠিত সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মি ছি ল

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর অধিনায়ক মো. নাজমুল হক জানান, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে চলছে। জব্দ করা পণ্যের বিষয়ে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।