রাইজিংসিলেট- সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬০০ ছাড়িয়েছে। স্বাস্থ্য বিভাগের সর্বশেষ হিসাবে, বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৬৬১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী ভর্তি রয়েছেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে।
৩ অক্টোবরের স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৫৮ জনকে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন ভর্তি রোগীদের মধ্যে ৬৪ জন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ৬০ জন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে, ২৫ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, ৮ জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে এবং একজন রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।
সব মিলিয়ে সিলেট জেলায় বর্তমানে ৫৩৯ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন এবং শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪০ জন রয়েছেন। এছাড়া রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল, নর্থ ইস্ট হাসপাতাল, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতাল ও উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালেও রোগী ভর্তি রয়েছেন।
সিলেটের বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও হামের উপসর্গ নিয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছেন। সিলেট কেন্দ্রীয় কারাগার-২: অনিয়ম, ঘুষ বাণিজ্য ও নির্যাতনের চাঞ্চল্যকর অ ভি যো গ
অন্যদিকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ৭৫ জন, মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ৩৬ জন এবং হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ৩ জন রোগী বর্তমানে ভর্তি রয়েছেন।
স্বাস্থ্য বিভাগের হিসাব অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩ অক্টোবর পর্যন্ত সিলেট বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত রোগীর সংখ্যা ১ হাজার ৮১ জন। এর মধ্যে সিলেটে ৪০৮, সুনামগঞ্জে ৩৫৭, হবিগঞ্জে ১৫৮ এবং মৌলভীবাজারে ১৫৮ জন আক্রান্ত হয়েছেন।
তবে ৩ অক্টোবর নতুন করে কোনো রোগীকে নিশ্চিত হামে আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়নি। নবগঠিত সিলেট মহানগর যুবদলের আংশিক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মি ছি ল
এদিকে চলতি সময়ে হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণ মিলিয়ে বিভাগে ১৮২ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এর মধ্যে ১৭২ জন ছিলেন সন্দেহজনক রোগী এবং ১০ জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিলেন।
জেলাভিত্তিক মৃত্যুর হিসাবে সিলেটে ৭৩, সুনামগঞ্জে ৬৬, হবিগঞ্জে ২৮ এবং মৌলভীবাজারে ১৫ জন মারা গেছেন। মানবপাচার মা ম লার আসামীকে সিলেট থেকে গ্রে ফ তা র
নতুন মৃত্যুর তথ্য না থাকলেও প্রতিদিন হাসপাতালে রোগী ভর্তি হওয়ায় চিকিৎসাসেবা ব্যবস্থার ওপর চাপ বাড়ছে। বিশেষ করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৭২ জন রোগী চিকিৎসাধীন থাকায় হাসপাতালটির শয্যা ও চিকিৎসাসেবা সক্ষমতা নিয়ে নতুন করে চাপ তৈরি হয়েছে।