ঢাকাSaturday , 10 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

কোস্ট ফাউন্ডেশনে ৩০ জনের চাকরির সুযোগ, আবেদন করতে পারবেন এইচএসসি পাসেও

rising sylhet
rising sylhet
October 10, 2026 2:14 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- বেসরকারি উন্নয়ন সংস্থা কোস্ট ফাউন্ডেশনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংস্থাটির ক্ষুদ্রঋণ কার্যক্রমে ‘ঋণ ও উন্নয়ন কর্মকর্তা’ পদে ৩০ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা এইচএসসি কিংবা স্নাতক পাস হলেই আবেদন করতে পারবেন। আবেদন গ্রহণের শেষ সময় ২৪ অক্টোবর ২০২৬।

চাকরির বিস্তারিত

প্রতিষ্ঠানের নাম কোস্ট ফাউন্ডেশন। নিয়োগ দেওয়া হবে ঋণ ও উন্নয়ন কর্মকর্তা পদে। এটি পূর্ণকালীন চাকরি। নির্বাচিতদের কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলা ও শাখায় দায়িত্ব পালন করতে হবে। ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

যোগ্যতা ও প্রয়োজনীয় শর্ত

আবেদনকারীদের ন্যূনতম এইচএসসি অথবা স্নাতক পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ বা শ্রেণি কিংবা জিপিএ ২.৫০-এর নিচে থাকা প্রার্থীরা আবেদন করতে পারবেন না।

এ ছাড়া মাইক্রোফাইন্যান্স কার্যক্রম, Microfin360 সফটওয়্যার পরিচালনা, প্রতিবেদন তৈরি ও প্রয়োজনীয় নথিপত্র ব্যবস্থাপনায় দক্ষতা থাকতে হবে। নিয়মিত শিক্ষার্থী ও ধূমপায়ীদের আবেদন না করার নির্দেশনা রয়েছে। নারী ও শিশু নির্যাতন বা শোষণের অভিযোগ রয়েছে, এমন ব্যক্তিদেরও আবেদন না করতে বলা হয়েছে।

বেতন ও সুযোগ-সুবিধা

নিয়োগের পর প্রথম তিন মাস শিক্ষানবিশ হিসেবে প্রতি মাসে সর্বসাকল্যে ২০ হাজার টাকা বেতন দেওয়া হবে। চতুর্থ মাস থেকে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী বেতন নির্ধারিত হবে।

এইচএসসি পাস প্রার্থীদের মাসিক বেতন ২৭ হাজার ৯৫০ টাকা এবং স্নাতক পাস প্রার্থীদের ২৯ হাজার ৩৪৭ টাকা। চাকরি স্থায়ী হলে প্রভিডেন্ট ফান্ড, মূল বেতনের সমপরিমাণ দুটি উৎসব বোনাস, গ্র্যাচুইটি এবং নারী কর্মীদের সন্তান পরিচর্যা ভাতা পাওয়ার সুযোগ রয়েছে।

পুরুষ কর্মীদের জন্য বিনা মূল্যে আবাসনের ব্যবস্থা থাকবে। তবে খাবারের ব্যয় নিজেদের বহন করতে হবে। নিজস্ব মোটরসাইকেল নিয়ে কাজে যোগ দিলে জ্বালানি ও রক্ষণাবেক্ষণ বাবদ মাসে দুই হাজার টাকা ভাতা দেওয়া হবে।

ads

সিলেটে বর্ণাঢ্য আয়োজনে আইএফআইসি ব্যাংকের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

প্রশিক্ষণ ও জামানতসংক্রান্ত নিয়ম

নিয়োগপ্রাপ্তদের প্রথমে তিন দিনের মৌলিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর ১৫ দিন কোনো শাখায় অভিজ্ঞ কর্মীর সঙ্গে মাঠপর্যায়ে কাজ শিখতে হবে। প্রশিক্ষণ শেষে নির্ধারিত অঙ্গীকারনামায় স্বাক্ষর করতে হবে।

চাকরিতে যোগদানের তিন মাস পর থেকে পরবর্তী ছয় মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জামানত হিসেবে বেতন থেকে কেটে রাখা হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চুক্তির তারিখ থেকে ছয় মাসের মধ্যে চাকরি ছেড়ে দিলে এই জামানতের অর্থ বাজেয়াপ্ত হতে পারে।

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা “বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি” (https://bdjobs.com/h/details/1541392?ln=1) দেখে প্রয়োজনীয় তথ্য জেনে নিতে পারবেন। বিজ্ঞপ্তি অনুযায়ী, সরাসরি সাক্ষাৎকারে অংশ নিতে হবে।

সিলেট-যুক্তরাজ্য সরাসরি ফ্লাইট চালুর আহ্বান আফসানা বেগমের

সাক্ষাৎকারের দিন সঙ্গে রাখতে হবে তিন কপি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত সনদের মূল কপি ও অনুলিপি, মূল নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র, প্রথম শ্রেণির গেজেটেড কর্মকর্তা কর্তৃক দেওয়া চারিত্রিক সনদ এবং পরীক্ষার প্রবেশপত্রের অনুলিপি। সাক্ষাৎকারের জন্য ১০০ টাকা ফি দিতে হবে।

আবেদনের শেষ তারিখ: ২৪ অক্টোবর ২০২৬।

সূত্র: চ্যানেল ২৪-এর প্রকাশিত নিয়োগসংক্রান্ত তথ্য ও বিজ্ঞপ্তিতে দেওয়া বিবরণ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।