বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ) জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । পৃথক ১৮ পদে ১৪২ জনকে নিয়োগ দেবে কারখানাটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ৬ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। এ ক্ষেত্রে আবেদনের সময় আছে মাত্র দু’দিন। যারা এখনো আবেদন করেননি, শিগগিরই করুন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সমরাস্ত্র কারখানা (বিওএফ)-পদের সংখ্যা: ১৮ পদে ১৪২ জনচাকরির ধরন: স্থায়ী-কর্মস্থল: গাজীপুর-প্রার্থীর ধরন: নারী-পুরুষ-বয়স: ৬ অক্টোবর ২০২৬ তারিখ ১৮ – ৩২ বছর। তবে ১, ২, ৪, ৫, ৬, ৭, ৯, ১০, ১২, ১৩ ও ১৪ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত এবং ৩, ৮, ১১ ও ১৬ নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।আবেদন ফি: টেলিটক সিমের মাধ্যমে পরীক্ষার ফি বাবদ ১ নং পদের জন্য ১৬৮ টাকা, ২-৮ নং পদের জন্য ১১২ টাকা, ৯-১৮ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বাংলাদেশ সমরাস্ত্র কারখানার (বিওএফ) এই https://bof.teletalk.com.bd/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।করণীয়: আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। নির্ধারিত সময়ের পরে এবং অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ৬ অক্টোবর, ২০২৬ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।