ঢাকাWednesday , 14 October 2026
  1. অর্থনীতি
  2. আদালত
  3. আন্তর্জাতিক
  4. আরো
  5. খেলার খবর
  6. গণমাধ্যম
  7. চাকরির খবর
  8. জাতীয়
  9. দেশের খবর
  10. ধর্ম পাতা
  11. পরিবেশ
  12. প্রবাস
  13. প্রেস বিজ্ঞপ্তি
  14. বিজ্ঞান প্রযুক্তি
  15. বিনোদন
আজকের সর্বশেষ সবখবর

সিলেটে মোটরসাইকেলের ধাক্কায় কিশোর নি হ ত

rising sylhet
rising sylhet
October 14, 2026 12:48 pm
Link Copied!

ads

রাইজিংসিলেট- সিলেটের বিয়ানীবাজার পৌরশহরে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় হাসান আহমদ (১৪) নামে এক কিশোর নিহত হয়েছে।

সিলেটে শিক্ষার্থীকে ধ র্ষ ণে র অভিযোগে প্রধান শিক্ষক গ্রেপ্তার

মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে পৌরশহরের দিঘিরপাড় এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাসান বিয়ানীবাজার পৌরশহরের খাসা গ্রামের আলী হোসেনের ছেলে। সে নয়াবাজার এলাকার একটি মোটর মেকানিকের দোকানে কাজ করত।

স্থানীয়দের বরাতে জানা যায়, মঙ্গলবার বিকেলে দিঘিরপাড় এলাকায় রাস্তা পার হচ্ছিল হাসান। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়।

ads

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় মোটরসাইকেলটির চালকও আহত হয়েছেন। তিনি বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

রাইজিং সিলেট-এর প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক কামাল হোসেন মিঠু বাইক দু*র্ঘ*ট*না*য় আহত

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।